শিরোনাম
◈ আলমারি ভর্তি রুপি মিলল সরকারি কর্মকর্তার বাড়িতে ◈ আহসান এইচ মনসুরকে সরানো নিয়ে যা বললেন অর্থমন্ত্রী ◈ বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে উপনির্বাচন ঘিরে ইসির বিশেষ আদেশ ◈ এবার নগদে বিনিয়োগ নিয়ে ব্যারিস্টার আরমান যা বললেন ◈ পিলখানা হত্যাকাণ্ড ছিল সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস: প্রধানমন্ত্রী ◈ কম্পিউটার অপারেটর থেকে শিক্ষা অফিসার, বিতর্কিত পদোন্নতি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী ◈ নতুন দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন, প্রজ্ঞাপন জারি ◈ শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি দেখে পরবর্তী করণীয় নির্ধারণ : বাণিজ্যমন্ত্রী ◈ হাতিয়ায় এমপি হান্নান মাসউদের ওপর হামলা, সড়কে অবস্থান (ভিডিও) ◈ নতুন আইজিপিকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২০ মে, ২০২১, ০৮:৩২ সকাল
আপডেট : ২০ মে, ২০২১, ০৮:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঝিনাইদহে বাস চাপায় ২ জন নিহত

ফিরোজ আহম্মেদ: [২] হরিণাকুণ্ডু উপজেলার চাঁদপুর ইউনিয়নের জামতলা এলাকায় যাত্রীবাহী বাস চাপায় ২ জন নিহত হয়েছেন।

[৩] বুধবার (১৯ মে) রাত ৮টার দিকে হরিণাকুন্ডু উপজেলার চাঁদপুর জামতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

[৪] নিহতরা হলেন- হরিণাকুণ্ডু উপজেলার হামিরহাটি গ্রামের মনছের আলীর ছেলে আক্তার হোসেন (৪৪) ও চাঁদপুর গ্রামের গফুর মোল্লার ছেলে তালেব আলী (৩৮)।

[৫] বিষয়টি নিশ্চিত করেছেন হরিণাকুণ্ডু থানার ওসি আব্দুর রহিম মোল্লা জানান, রাতে চাদপুর জামতলা এলাকার রাস্তার পাশে দাঁড়িয়ে কথা বলছিল আক্তার হোসেন ও তালেব আলী। এসময় ঝিনাইদহ থেকে হরিণাকুন্ডু গামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই আক্তার হোসেন মারা যায়। আহত অবস্থায় তালেব আলীকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়