শিরোনাম
◈ ৬০ হাজার কোটি টাকায় হচ্ছে ঢাকা-কুমিল্লা নতুন রেলপথ ◈ সুনামগঞ্জে এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ঘিরে চাঞ্চল্য, ইউএনওকে দায়ী করার পর ঢাকায় নেওয়া হলো তাঁকে ◈ মক্কায় দুজনের মৃত্যুদণ্ড কার্যকর বিষয়ে যে ৬ প্রশ্নের জবাব চেয়ে সৌদি আরবের কাছে চিঠি বাংলাদেশের ◈ ইউরোপের ডেনিম বাজারে বাংলাদেশের আধিপত্য, ৮ মাসে রপ্তানি কমলেও শীর্ষস্থান অটুট ◈ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন স্পিকার? সংবিধান সংশোধন কমিটিতে প্রস্তাব, ৭০ অনুচ্ছেদ নিয়ে যে আলোচনা হলো ◈ শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে এবার ৮৮ লাখ টাকা, স্বর্ণালঙ্কার ও তারেক রহমানকে লেখা রহস্যময় চিঠিও ◈ ব্যাটিং কোচের পদ থেকে আশরাফুলকে অব‌্যাহ‌তি দি‌লো বি‌সি‌বি ◈ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর ◈ ম‌্যান‌চেস্টার সিটির জয়রথ থামিয়ে দিলো ভিলা, জ্যাকসনের জোড়া আঘাত ◈ টঙ্গীতে শিশুকে নিপীড়নের অভিযোগে শিক্ষক কারাগারে, এবার শিশুটির বাবাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান

প্রকাশিত : ২০ মে, ২০২১, ০৪:০১ সকাল
আপডেট : ২০ মে, ২০২১, ০৪:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোন যুদ্ধবিরতি নয় যুদ্ধ চলবে, বললেন নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের গাজায় ইসরায়েল-হামাসের ব্যপক সহিংসতার দশম দিনে ইসরায়েলের বিমান হামলায় ২শ'র বেশি নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে প্রায় ৬৩ জন শিশু। এমন ভয়াবহ প্রাণঘাতি সহিংসতা থামাতে যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক মহলের চাপ বাড়ছে। এদিকে এত প্রাণহানীর পরেও ফিলিস্তিনের গাজায় হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বিবিসি

আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি জানায়, বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন নেতানিয়াহুকে ফোন করে সহিংসতা কমানোর কথা বলার কিছুক্ষণ পরই এক ভিডিও বার্তায় নেতানিয়াহুর এ ঘোষণা আসে ।

টুইটারে পোস্ট করা ভিডিও বার্তায় নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ফোন কলের কথা উল্লেখ না করে ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের পক্ষে বলায় জো বাইডেনকে প্রশংসা করেছেন। নেতানিয়াহু বলেন, ‘ইসরায়েলের নাগরিক, আপনাদের জন্য শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে না আনা পর্যন্ত এ অভিযান চালিয়ে যাওয়ার বিষয়ে আমি সংকল্পবদ্ধ।’

এদিকে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাসের চেষ্টা আবারো আটকে দিয়েছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে দ্রুত যুদ্ধবিরতি কার্যকরে আহবান জানিয়েছে ২৮ মার্কিন সিনেটর।

  • সর্বশেষ