শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের পর ইসরায়েলেও যুদ্ধবিরোধী বিক্ষোভ, চাপে নেতানিয়াহু ◈ হরমুজ প্রণালী দিয়ে পাকিস্তানের ২০ জাহাজ চলাচলের অনুমতি দিল ইরান ◈ ৪৭.৫ মিলিয়ন ডলারে ব্যাংক এশিয়ার কাছে বাংলাদেশি কার্যক্রম বিক্রি করছে ব্যাংক আলফালাহ ◈ টানা ছুটি শেষে আজ থেকে খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান, জারি নতুন নির্দেশনা ◈ রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত: বাংলাদেশের বিকল্প শ্রমবাজারের অপেক্ষা ◈ যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ ◈ ‘প্রত্যেক নাগরিককে ২৫০০ টাকা বৈশাখী ভাতা’ নিয়ে যা জানা গেল ◈ জনগণের প্রত্যাশা পূরণে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর, আইনশৃঙ্খলা মেনে চলার নির্দেশ ◈ ভূমধ্যসাগরে দিক হারিয়ে ৬ দিন ভেসে থাকার পর ২১ বাংলাদেশিসহ ২৬ জন উদ্ধার, মৃত্যু অন্তত ২২ ◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার

প্রকাশিত : ১৯ মে, ২০২১, ০৭:৫৭ বিকাল
আপডেট : ১৯ মে, ২০২১, ০৭:৫৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ক্ষমতা দীর্ঘায়িত করতে সরকার গণমাধ্যমের ওপর চড়াও হয়েছে: ইশরাক হোসেন

সমীরণ রায়: [২] বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের দাবির আন্দোলনে সংহতি জানিয়ে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এ কথা বলেন।

[৩] তিনি বলেন, রোজিনা ইসলামের মতো একজন সিনিয়র সাংবাদিককে শারীরিক নির্যাতন করা হয়েছে, অদ্ভুত এক মামলা দিয়ে আবার জেলেও পাঠানো হয়েছে। এসব ঘটনায় দেশের নারীবাদীরা কোথায় ছিলেন? অবিলম্বে রোজিনা ইসলামের মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তি দাবি করছি।

[৪] ইশরাক হোসেন বলেন, পরিকল্পিতভাবে গণমাধ্যমের কণ্ঠরোধে সাংবাদিকদের ওপর জুলুম নির্যাতনের স্ট্রিম রোলার চালিয়ে আসছে সরকার। সেই নির্যাতনের নতুন করে একটি পার্ট হলেন রোজিনা ইসলাম। বিভিন্ন অজুহাতে সাংবাদিক রুহুল আলম গাজীসহ এখনও অনেক সাংবাদিককেই সত্য বলার অপরাধে কারাভোগ করতে হচ্ছে। আর দেশ ছেড়েছেন কমপক্ষে আরো অর্ধশতাধিক। এসব করে সরকার তাদের অগণতান্ত্রিক উপায়ে ক্ষমতায় থাকার বিষয়টি পাকাপোক্ত করতে মরিয়া হয়ে উঠেছে বলেও অভিযোগ করে ইশরাক।

[৫] ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশ আয়োজিত সমাবেশে আরও বক্তব্য রাখেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, ঢাকা সাংবাদিক উনিয়নের সভাপতি কাদের গণিসহ বিভিন্ন ইউনিটের সাংবাদিক নেতারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়