শিরোনাম
◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ

প্রকাশিত : ১৯ মে, ২০২১, ০৭:৪৩ বিকাল
আপডেট : ১৯ মে, ২০২১, ০৭:৪৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রোজিনা ইসলামকে গ্রেপ্তার ও মুক্তির দাবিতে গাজীপুরে মানববন্ধন

আতিকুর রহমান : [২] প্রথম আলোর সিনিয়র রিপোর্টার রোজিনা ইসলামকে হেনস্তা ও মিথ্যা মামলার প্রতিবাদে এবং নি:শর্ত মুক্তির দাবিতে গাজীপুরে মানববন্ধন হয়েছে।

[৩] বুধবার সকালে রাজবাড়ি রোডস্থ পুলিশ সুপার কার্যালয়ের সামনে গাজীপুর প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন এ কর্মসূচীর আয়োজন করে।

[৪] সংগঠনের সভাপতি কালের কন্ঠের স্টাফ রিপোর্টার শরীফ আহমেদ শামীমের সভাপতিত্বে ও সাধারণ সমাপাদক যুগান্তরের গাজীপুর জেলা প্রতিনিধি শাহ সামসুল হক রিপনে সঞ্চালনায় মানববন্ধনে আরো বক্তব্য রাখেন দৈনিক সংবাদের গাজীপুর সংবাদদাতা অধ্যাপক মুকুল কুমার মল্লিক, বিএফইউজের সাবেক যুগ্ম সম্পাদক পুলক ঘোটক, বীর মুক্তিযোদ্ধা অনিল মন্ডল, ৭১ টিভির গাজীপুর প্রতিনিধি ইকবাল আহমদ সরকার, ইত্তেফাকের গাজীপুর প্রতিনিধি মুজিবুর রহমান, দিনকালের স্টাফ রিপোর্টার দেলোয়ার হোসেন, দেশ রুপান্তরের গাজীপুর প্রতিনিধি মো: আমিনুল ইসলাম, প্রথম আলোর গাজীপুর প্রতিনিধি মাসুদ রানা, আমাদের সময়ের স্টাফ রিপোর্টার মোহাম্মদ আলম, দৈনিক মুক্ত বলাকার সম্পাদক মো. আলমগীর হোসেন, দৈনিক বাংলা ভূমির সম্পাদক নজরুল ইসলাম আজহার, ডেইলী সানের গাজীপুর প্রতিনিধি আসাদুজ্জামান আসাদ, দি নিউজ টুডের গাজীপুর প্রতিনিধি এমএ ফিরোজ, যায়যায় দিনের গাজীপুর প্রতিনিধি অধ্যাপক আবুল হোসেন, সংহতি জানিয়ে বক্তব্য রাখেন মানবাধিকার কর্মী এ্যাড. রফিকুল ইসলাম প্রমুখ।

[৫] নেতৃবৃন্দ মানববন্ধনে রোজিনা ইসলামকে অবিলম্বে মুক্তি এবং হেনস্তাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

[৬] পাশাপাশি হেনস্তাকারিদের শান্তি না হওয়া পর্যন্ত স্বাস্থ্য বিভাগের সকল প্রকার সংবাদ বর্জনের ঘোষনা করা হয়। মানববন্ধনে গাজীপুরে কর্মরত প্রিন্ট এবং ইলেকট্রকি মিডিয়ার শতাধিক সাংবাদিক অংশ গ্রহণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়