শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ১৯ মে, ২০২১, ০১:১৩ দুপুর
আপডেট : ১৯ মে, ২০২১, ০৬:৪৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কারাগারে রোজিনা: সারা দেশে সাংবাদিকদের প্রতিবাদ

মহসীন কবির: [২] সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা ও মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও প্রতিবাদ বিক্ষোভ করেছে বিভিন্ন সংগঠন। বুধবার (১৯ মে) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন মানববন্ধন করে। এ সময় সাংবাদিক নেতারা তার মুক্তি দাবি জানান।

[৩]  বরিশাল নগরীর অশ্বিনী কুমার হ‌লের সাম‌নে মানববন্ধন করেন গণমাধ্যম কর্মীরা। এতে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন। এ সময় বক্তারা, অনুসন্ধানী রিপোর্টার রোজিনা ইসলামকে হেনস্তা করার তীব্র নিন্দা জানান। একই সঙ্গে অবিলম্বে তার মুক্তির দাবি করেন সাংবাদিকরা।

[৪] একই দাবিতে, গোপালগঞ্জ, ঝিনাইদহ, ফেনী ও ময়মনসিংহ, হাতীবান্ধায়, ব্রাক্ষণবাড়িয়া, কুয়াকাটা, ফরিদপুর, ডেমরা, ফরিদপুর, পাংশা, বান্দরবান,হাটহাজারি, সুনামগঞ্জ,কুমিল্লা, লক্ষ্মীপুর, রংপুর, দেবিদ্বার,গোয়ালেন্দ,বাঁশখালী,  শেরপুরে মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ করেছেন গণমাধ্যমকর্মীরা।

[৫] এদিকে রোজিনাসহ সারাদেশে সাংবাদিকদের ওপর হামলা ও মামলার প্রতিবাদে রাজশাহীতে আরআরইউ’র বিক্ষোভ ও মানববন্ধন।

[৬] রোজিনা ইসলামের মুক্তির দাবিতে ডেমরায় সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ সভা

[৭] সোমবার (১৭ মে) বিকেল ৩টার দিকে রোজিনা ইসলাম পেশাগত দায়িত্ব পালনের জন্য সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান। স্বাস্থ্য সচিব লোকমান হোসেন মিয়ার একান্ত সচিবের কক্ষে ফাইল থেকে নথি সরানোর অভিযোগে তাকে সেখানে আটকে রাখা হয় এবং তার মোবাইল ফোন কেড়ে নেয়া হয়। নিজের ওপর নির্যাতনেরও অভিযোগ তোলেন রোজিনা। এরপর তাকে আদালতে তোলা হয়, পরে আদালত রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়