শিরোনাম
◈ লেবাননে ইসরায়েলি বিমান হামলা: অন্তত ১২ জন নিহত ◈ পাকিস্তান ক্রিকেটে আবার শ্বশুর–জামাই লড়াই!‌ ক্ষে‌পে‌ছে পি‌সিবিও ◈ দেড় বছর পর জামিনে কারামুক্ত সাবেক এমপি দবিরুল ইসলাম ◈ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানুষের ঢল ◈ ২১১ জনকে ৭৯ জন মিলে ‘তীরের মতো সোজা’ করে রাখব: আমির হামজা ◈ অর্থনৈতিক দায়-দেনা, সিন্ডিকেট ও মব জাস্টিস—নতুন সরকারের কঠিন সমীকরণ ◈ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ ◈ প্রথমবারের মতো শহীদ মিনারে জামায়াত আমির, জানালেন শ্রদ্ধা ◈ ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ◈ ‘বিপজ্জনক’ সংখ্যাগরীষ্ঠতায় বিএনপির প্রকৃত রাজনৈতিক চরিত্র দেখা যাবে

প্রকাশিত : ১৮ মে, ২০২১, ০৪:২৭ দুপুর
আপডেট : ১৮ মে, ২০২১, ০৪:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্বাস্থ্য খাতের দূর্নীতি আড়াল করতে সাংবাদিক রোজিনাকে এ পরিস্থিতির শীকার হতে হয়েছে: কর্মজীবী নারী

শরীফ শাওন: [২] সংগঠনের সভাপতি ড. প্রতিমা পাল মজুমদার বলেন, এক জন সাংবাদিক তার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এই হয়রানির শিকার হওয়ায় শ্রমিক হিসেবে তার অধিকার ক্ষুন্ন হয়েছে। এ ধরণের ঘটনা গণমাধ্যমের স্বাধীনতার পরিপন্থী ও অগ্রহণযোগ্য। এতে শ্রমিক ও জনগণের অধিকার ক্ষুন্ন করছে।

[৩] মঙ্গলবার সংগঠনের বিবৃতিতে নেতারা বলেন, রোজিনা ইসলামের সাথে ঘটা এ ঘটনা যেমন অগ্রহণযোগ্য তেমনি অনুসন্ধানী ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ক্ষেত্রে ওপর বড় আঘাত।

[৪] বিবৃতিতে আরও বলেন, সুশাসন, জবাবদিহিতা ও জনগণের মানবাধিকার রক্ষায় স্বাধীন এবং অনুসন্ধানী সাংবাদিকতা আবশ্যক। যে কোনো তথ্য জানার অধিকার রয়েছে জনগণের। এ অধিকার প্রতিষ্ঠায় কাজ করে চলেছেন দেশের সাংবাদিকরা।

[৫] এসময় সাংবাদিক রোজিনা ইসলামের দ্রুত জামিনের দাবি জানিয়ে মিথ্যা মামলা অপসারণ, সাংবাদিক লাঞ্ছনায় জড়িতদের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে ব্যবস্থা গ্রহণ এবং স্বাস্থ্যখাতে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানানো হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়