শিরোনাম
◈ আদানি পাওয়ারের একটি ইউনিট বন্ধ, বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে নেমেছে, লোডশেডিং আরও বাড়ার আশঙ্কা ◈ অকথ্য ভাষায় গালিগালাজ করে, তুই দাঁতাল, তোর দাঁত থাকবে না: ডাকসু নেতাকে হুমকির অভিযোগ ◈ তিন কারণে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ◈ বাড়ছে বিদ্যুতের লোডশেডিং, সমাধান কোন পথে ◈ জার্মান কা‌পের ফাইনালে বায়ার্ন মিউনিখ ◈ গুপ্ত' ইস্যুতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, পুরোনো সংস্কৃতিই কি ফিরছে শিক্ষাঙ্গনে? ◈ পাসপোর্ট জটিলতায় উদ্বেগ: প্রবাসীদের দুর্ভোগে সরকারের হস্তক্ষেপ চান জামায়াত আমির ◈ দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, আজ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম যা জানাগেল ◈ ভারতের দর্শকরা ফুটবল বিশ্বকাপ দেখ‌তে পাবেন তো? সম্প্রচারকারী সংস্থা গু‌লোর অনাগ্রহ  ◈ তেলের সংকট নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী

প্রকাশিত : ১৮ মে, ২০২১, ০৩:৩৫ দুপুর
আপডেট : ১৮ মে, ২০২১, ০৩:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিলেট নগরীর পাঠানটুলায় চীনা নাগরিক খুন

আবুল কাশেম : [২] সিলেট নগরীর পাঠানটুলায় নিজ দেশের নাগরিককের ছুরিকাঘাতে উই ওয়েল টাও (৪০) নামের এক চীনা নাগরিক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ মে) সকাল সাড়ে ৮টার দিকে নিবাস-বি-১১-৯নং বাসায় এ ঘটনাটি ঘটে। তিনিসহ ১২ চিনা নাগরিক ওই বাসায় থাকতেন, তারা কুমারগাঁওস্থ বিদ্যুৎ প্লান্টে কাজ করতেন।

[৩] বিষয়টি নিশ্চিত করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ওসি এসএম আবু ফরহাদ। তিনি জানান, পাঠানটুলার ওই বাসায় থেকে তারা কুমারগাঁওস্থ বিদ্যুৎ প্লান্টে কাজ করতেন। মঙ্গলবার সকাল ৮টার দিকে সবাই কাজে চলে যান। এরপর ৫ম তলার ৭নং ফ্লাটে মারামারির শব্দ শুনতে পান অন্যরা। একপর্যায়ে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। তার বুকের মাঝামাঝি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

[৪] এছাড়াও শো নামের অন্য চায়না নাগরিকের শরীরের একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তাকে আটক করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসময় ফ্লাট থেকে ২টি ছোরা উদ্ধার করা হয়।সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়