শিরোনাম
◈ বাংলাদেশের ভোট নিয়ে যা বললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (ভিডিও) ◈ কেমন হলো তারেক রহমানের মন্ত্রিসভা ◈ ‌বেন‌ফিকার বর্ণবাদী আচর‌ণে ১১ মিনিট খেলা বন্ধ, ভিনিসিউসের গোলে রিয়াল মা‌দ্রিদের জয় ◈ ‌টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ শেষে ওয়ান‌ডে সি‌রিজ খেল‌তে বাংলাদেশ সফ‌রে আসবে পাকিস্তান ◈ বিশ্বকা‌পের সুপার এইটে নিশ্চিত ছয় দল, বাকি দুই জায়গার জন্য লড়াইয়ে ভারতসহ তিন দল ◈ আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ ◈ আজ জামায়াতের ‘ক্লিন ঢাকা মহানগরী’ কর্মসূচি ঘোষণা ◈ খেলোয়াড়দের আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেব : আমিনুল হক ◈ মধ্যপ্রাচ্যে একদিনে ৫০টিরও বেশি যুদ্ধবিমান মোতায়েন করলো যুক্তরাষ্ট্র ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রিসভা থেকে বাদ পড়ল নোয়াখালী

প্রকাশিত : ১৮ মে, ২০২১, ০২:৫৯ দুপুর
আপডেট : ১৮ মে, ২০২১, ০২:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চরম ঝুঁকি নিয়ে ফেরিতে উঠছে যাত্রীরা

কামাল হোসেন:[২] রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঈদের ৫ম দিনেও নাড়ির টানে বাড়ি যাওয়া মানুষগুলো চরম ঝুঁকি নিয়ে ফেরিতে উঠছে কর্মস্থলগামী যাত্রীরা। এ রুটে সবকটি ফেরি চলাচল করায় মানুষ স্বস্তিতে পারাপার হলেও তাড়াহুড়ো করতে গিয়ে ফেরির ডালা ওঠানোর সময় চরম ঝুঁকি নিয়ে ফেরিতে উঠছেন তারা।

[৩] এতে যেকোন সময় ঘটতে পারে বড় ধরনের কোন দূর্ঘটনা। এ ছাড়াও ফেরিগুলোতে স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে ঠাসাঠাসি করে যে যেভাবে পারছেন ফেরিতে উঠছেন।

[৪] এদিকে গণপরিবহন বন্ধ থাকায় গন্তব্যে ফিরতে অবর্ণনীয় দূর্ভোগ পোহাতে হয়েছে যাত্রীদের। মহাসড়কগুলোতে অতিরিক্ত ভাড়া দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে ভেঙে ভেঙে মোটরসাইকেল, প্রাইভেটকার, মাইক্রোবাস, মিনি পিকআপ এবং ইজিবাইক, মাহেন্দ্র, অটোরিক্সা ও অটোভ্যানে করে ঘাটে এসে ফেরিতে পদ্মা পার হয়ে ঢাকাসহ আশপাশের জেলায় ফিরছে। দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের ফেরিঘাট গুলো এবং ঢাকা-খুলনা মহাসড়ক এলাকায় সরেজমিন ঘুরে এমন চিত্র দেখা গেছে।

[৫] ঢাকাগামী মোসুমী বলেন, অনেক কষ্ট করে ঈদের আগে ঢাকা থেকে বাড়ি এসেছি এবং আজকেও পথে পথে গাড়ি পাল্টে অতিরিক্ত ভাড়া দিয়ে ঘাটে এসেছি। ফেরি ছেড়ে যাচ্ছে তাই তারাহুড়ো করে ফেরিতে উঠেছি। আসলে এভাবে ফেরিতে ওঠা আমার ঠিক হয়নি। তাড়াহুড়ো করতে গিয়ে ভুলটা করে ফেলেছি।

[৬] গাজীপুরগামী গার্মেন্টসকর্মী রবিউল বলেন, বাড়িতে আসার সময়কার দূর্ভোগ বেশী থাকলেও ঢাকায় যাওয়ার সময় তেমন কোন ভোগান্তির স্বীকার হতে হয়নি। তবে পথে পথে অতিরিক্ত ভাড়া দিতে হয়েছে।

[৭] বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মো. ফিরোজ খান জানান, যাত্রীরা কোন বাধাই মানে না, বাধা সত্ত্বেও যে যার মতো ঝুঁকি নিয়ে ফেরিতে উঠে যাচ্ছে। আজও ঘাটে যাত্রীদের চাপ রয়েছে। তবে যাত্রী ও যানবাহনের চাপ থাকলেও দৌলতদিয়া প্রান্তে পারের অপেক্ষায় থাকতে হচ্ছে না। নাই কোন সিরিয়াল। এরুটে ছোট বড় মিলে ১৬ টি ফেরি চলাচল করছে।সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়