শিরোনাম
◈ রক্তস্নাত ৩৬ জুলাই: যে দিনে বদলে যায় বাংলাদেশের ইতিহাস ◈ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ড. ইউনূসের বিবৃতি ◈ আইসি‌সি এলিট প‌্যা‌নে‌লের আম্পায়ার শরফুদ্দৌলাকে নিয়ে ‘বিভ্রান্তি’ দূর করতে বিসিবির ব্যাখ্যা ◈ ডোনাল্ড ট্রাম্প ও ইনফান্তিনোকে জড়িয়ে সংবাদ প্রকাশ করায় 'দ‌্য টাইমস‌'কে কড়া হুঁশিয়ারি ফিফার ◈ বাংলাদেশকে ঘিরে মার্কিন অর্থনৈতিক কৌশল, সামনে বড় বিনিয়োগের সম্ভাবনা ◈ গোল্ডেন ভিসায় সম্পদের পাহাড়, দুবাই যেতে প্রস্তুত দুদকের বিশেষ টিম ◈ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ◈ ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ◈ কোনো একক দেশ বা সরকারের পক্ষে মানব পাচার সম্পূর্ণ দমন সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ তনু হত্যা মামলা: সাবেক সেনা সদস্য হাফিজুর জামিনে মুক্ত

প্রকাশিত : ১৮ মে, ২০২১, ০২:২০ দুপুর
আপডেট : ১৮ মে, ২০২১, ০২:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইউএনও কে মোবাইলে অশালীন ভাষায় গালি দেওয়ায় গ্রেফতার ২

জিএম মিজান :[২] বগুড়ার শিবগঞ্জ উপজেলায় সদ্য যোগদান করা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে কুলসুম স্বম্পাকে মোবাইল ফোনে অশালীন ভাষায় গালিগালাজ করার অভিযোগে পুলিশ তথ্য প্রযুক্তির মাধ্যমে সোমবার দিবাগত রাত ১১টায় মহাস্থান মাজার গেট সংলগ্ন এলাকা থেকে মোঃ এহসান রহিম রবিন (৩৮) ও আব্দুর রহমান (৪০) নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে।

[৩] তারা সর্ম্পকে শ্যালক-দুলাভাই। গ্রেফতারকৃতরা হলো উপজেলার বিহার বন্দরের জাহিদুল ইসলামের ছেলে এহসান রহিম রবিন ও মোকামতলা ইউনিয়নের চকপাড়া গ্রামের মৃত কছিম উদ্দিনের ছেলে আব্দুর রহমান তারা মহাস্থান গড়ে ভাড়া বাসায় বসবাস করেন।

[৪] শিবগঞ্জ থানা সূত্রে জানা যায়, সোমবার বিকেল ৩টায় শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে কুলসুম স্বম্পা যোগদান করেন। সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)কে রাত সোয়া ১০টায় মোঃ এহসান রহিম রবিন নামের এক যুবক তার প্রতিবেশি ভগ্নিপতি আব্দুর রহমানের মোবাইল ফোন থেকে ইউএনও কে অশালীন ভাষায় গালি গালাজ করে হুমকি দেয়। বিষয়টি তিনি শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কে জানিয়ে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

[৫] পরে শিবগঞ্জ থানা পুলিশ তথ্য প্রযুক্তি মাধ্যমে তাদের শনাক্ত করে ও অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে ইউএনও মহোদয় যে সিদ্ধান্ত দিবেন আমরা সেই সিদ্ধান্ত অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহন করবো।

[৬] শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম এ প্রতিবেদক-কে বলেন, ইউএনও মহোদয় কে অশালীন ভাষায় গালি গালাজের বিষয়ে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়ার পর তথ্য প্রযুক্তি মাধ্যমে তাদের শনাক্ত করে ও অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে ইউএনও মহোদয় যে সিদ্ধান্ত দিবেন আমরা সেই সিদ্ধান্ত অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহন করবো।

[৭] শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে কুলসুম স্বম্পা এ প্রতিবেদক-কে বলেন, আমি একটু অফিসের বাহিরে আছি অফিসে গিয়ে গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদের পর আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।সম্পাদনা:অনন্যা আফরিন

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়