শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার ◈ জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার, সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু ◈ ৭১-এর অপরাধ পাকিস্তান আজও অস্বীকার করে, বাংলাদেশের পাশে আছে ভারত: রণধীর জয়সওয়াল ◈ সৌদি আরব সত্যিই কি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে পারে, যা রয়েছে গোয়েন্দা তথ্যে

প্রকাশিত : ১৮ মে, ২০২১, ০১:৪০ দুপুর
আপডেট : ১৮ মে, ২০২১, ০১:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নোয়াখালীতে সাংবাদিক রোজিনা ইসলামকে নির্যাতন ও আটকের প্রতিবাদে মানববন্ধন

মাহবুবুর রহমান:[২] নোয়াখালীতে প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রেজিনা ইসলামের সচিবালয়ে তথ্য সংগ্রহের সময় তার ওপর নির্যাতন ও তাকে আটকের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ।

[৩] মঙ্গলবার (১৮ মে) বেলা সাড়ে ১১টায় নোয়াখালী জেলা প্রেসক্লাবের সামনে জেলায় কর্মরত সাংবাদিকদের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয় ।

[৪] মানববন্ধনে বক্তব্য রাখেন, সাংবাদিক আবুল হাশেম, আলমগীর ইউসুফ, মিজানুর রহমান, জামাল হোসেন বিষাদ, আবু নাছের মঞ্জু, মুক্তিযোদ্ধা তারকেশ্বর দেবনাথ নান্টু প্রমুখ।

[৫] মানববন্ধনে বক্তারা অবিলম্বে প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে অবিলম্বে মুক্তি দিয়ে অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি দাবি জানান। একই সাথে তাকে মুক্তি না দিলে ও অপরাধীদের বিচার করা না হলে শুধু মানববন্ধন নয় আন্দোলন আরও কঠোর করা হবে।সম্পাদনা:অনন্যা আফরিন

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়