শিরোনাম
◈ সরকারের নতুন সিদ্ধান্ত নবম পে-স্কেল নিয়ে, আসছে বড় পরিবর্তন ◈ যুদ্ধের নিন্দায় ঐকমত্য ব্রিকস নেতাদের, আসছে যৌথ ঘোষণা ◈ মেগা মাস্টারপ্ল্যানে বদলে যাচ্ছে কক্সবাজার, লক্ষ্য আন্তর্জাতিক পর্যটন-ব্যবসার হাব ◈ হাম উপসর্গে দেশজুড়ে আরো ৭ জনের মৃত্যু ◈ কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সর্বোচ্চ উদ্যোগ নেবে সরকার: প্রধানমন্ত্রী ◈ রেলপথে নতুন দিগন্ত: ট্রান্স-এশিয়ান নেটওয়ার্কে যুক্ত হবে বাংলাদেশ ◈ নেপালে অবৈধভাবে বসবাস ও সন্দেহজনক কর্মকাণ্ডের অভিযোগে ১০ বাংলাদেশি গ্রেপ্তার ◈ সি‌পিএলে মিরা‌জের দুর্দান্ত বো‌লিং‌য়ে জিত‌লো গায়ানা, পে‌লেন ম্যাচসেরার পুরস্কার ◈ ‘আমরা কখনোই তাদের ভুলব না’, ৯/১১-এর ২৫ বছর পূর্তিতে ট্রাম্প ◈ বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: ববি হাজ্জাজ

প্রকাশিত : ১৮ মে, ২০২১, ১১:৩৬ দুপুর
আপডেট : ১৮ মে, ২০২১, ১১:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া যাত্রী বোঝাই প্রায় শতাধিক বাস কাজিপুরে আটক

সোহাগ হাসান:[২] ঈদের ছুটি শেষে কর্মজীবি মানুষেরা কর্মস্থলে ফেরার উদ্দেশ্যে ঢাকামুখী বাসের জটলা শুরু হয়েছে সিরাজগঞ্জের কাজিপুরে।উত্তরাঞ্চল থেকে ঢাকামুখীর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া যাত্রী বোাঝাই প্রায় শতাধিক বাস আটকে দিয়েছে কাজিপুর থানা পুলিশ।

[৩] মঙ্গলবার (১৮ মে) সকালে কাজিপুর উপজেলার সোনামুখীতে বাসগুলো আটকে দেওয়া হয়েছে। এতে কাজিপুর থেকে ধুনট হয়ে শেরপুর বগুড়ার দিকে অন্য কোন যানবাহন যেতে পারছে না।

[৪] এদিকে, বাসের যাত্রীরা পুলিশের সাথে কথা কাটাকাটিতে জড়িয়ে হৈ হুল্লোড় করছেন। কিন্তু থানা পুলিশ তাদের সিদ্ধান্তে অটল রয়েছে।শহিদুল ইসলাম, আব্দুল মালেক নামের কয়েকজন যাত্রী জানান, পিকআপ, ট্রাক ও মাইক্রোবাসে গাদাগাদি করে মানুষ কর্মস্থলে ফিরছে তখন করোনা ধরবে না, আর আমরা এক আসন করে খালি রেখে বাসে যেতে যাচ্ছি তাতেই বাধা দিচ্ছে পুলিশ। এটা কেমন নিয়ম।

[৫] ফারজানা, লায়লি, সাবিনা, সুলতানা ও সালমা নামের কয়েকজন পোষাক কারখানার শ্রমিক জানান, ঈদে বাড়ি যাবো না। কিন্তু ছুটি দেয়ায় বাধ্য হয়ে বাড়িতে যাই। এখন ঢাকায় ফিরতে না পারলে চাকরি চলে যেতে পারে।

[৬] মহাসড়কে না গিয়ে আঞ্চলিক সড়কে কেন ঐশি ট্রাভেলস ও আল-রাহা পরিবহনের চালক শাহিন ও বাবু জানান, মহাসড়ক দিয়ে না গিয়ে আঞ্চলিক সড়ক দিয়ে সহজেই পার হয়ে যেতে পারবো। কিন্তু এখানেও আটকে দিলো পুলিশ। গাড়ি না চললে আমরা পরিবার পরিজন নিয়ে কি খামু।

[৭] কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চনন্দ সরকার জানান, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী কোন দুপাল্লার পরিবহনকে আমরা ঢাকার উদ্দেশ্যে কাজিপুর হয়ে যেতে দেয়া হচ্ছে না।। ঈদের আগেও আমরা গাড়ি ফেরত পাঠিয়েছি। উত্তরবঙ্গ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা যাত্রী বোঝাই প্রায় শতাধিক বাস সোনামুখীতে আটকে ফিরে দেয়া হয়েছে।সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ