শিরোনাম
◈ যে কারণে বাংলাদেশ থেকে পোলট্রি ও ডিম নিচ্ছে না সৌদি আরব! ◈ সরকারি দামে মিলছে না সার, দিশাহারা কৃষক! ◈ ড. ইউনূসের প্রতি প্রশ্ন, মব ভায়োলেন্সের দায় তিনি নেবেন না কেন? ◈ মধ্যপ্রাচ্যে সামরিক প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন, ৩ শতাধিক মার্কিন সামরিক বিমান মোতায়েন ◈ ফ্যামিলি কার্ডের সুবিধা পাবেন না যে ৬ শ্রেণির মানুষ ◈ যেভাবে ঘরে বসে দেখবেন জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল ◈ সরলথের হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন্স লি‌গের‌ শেষ ষোলোয় আতলেতিকো মা‌দ্রিদ ◈ পিলখানায় শহীদ সেনাদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি ◈ বেঙ্গালুরু থেকে বাংলাদেশি সন্দেহে ১৮ জনকে আটক করেছে পুলিশ ◈ দুর্নীতির অভিযোগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই উপাচার্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রকাশিত : ১৮ মে, ২০২১, ১০:৩৬ দুপুর
আপডেট : ১৮ মে, ২০২১, ১০:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভোগান্তি নিয়েই ঢাকায় ফিরছে মানুষ

সাদেক আলী : ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ।

দূরপাল্লার বাস বন্ধ থাকায় অতিরিক্ত সময় এবং টাকা খরচ করে যারা গ্রামে ফিরেছিলেন ঠিক একইভাবে দুর্ভোগ মাথায় নিয়ে তারা ঢাকায় ফিরছেন।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের হিসেব মতে মোবাইল ব্যবহার করেন এরকম গড়ে পাঁচ লাখের অধিক মানুষ ঢাকায় ফিরেছেন। তবে এখনো অনেককে মানুষকে ঢাকা ছাড়তেও দেখা গেছে।

গাবতলী থেকে পাটুরিয়া ফেরিঘাট পর্যন্ত জনপ্রতি ৩০০ টাকা আবার কখনো মাইক্রোতে করেও যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া, মাগুরা ও রংপুর এলাকায় যেতে অনেককেই দেখা গেছে।

চলাচলের বিধিনিষেধ কারণে ঢাকায় ফেরা এবং ঢাকা ছাড়ার মানুষগুলোর এই দুর্ভোগ লাঘবে দূরপাল্লার বাস চলাচলের দাবি জানিয়েছেন তারা। ডিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়