শিরোনাম
◈ অ‌্যাস্টন ভিলাকে হা‌রি‌য়ে ম্যানসিটির আরও কাছে ম্যান‌চেস্টার ইউনাইটেড ◈ আবা‌সিক ক্যাম্পের জন্য দল ঘোষণা করলো বাফু‌ফে  ◈ উত্তরায় রিকশাচালক-পুলিশের সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও শপিং কমপ্লেক্স ভাঙচুর (ভিডিও) ◈ গাজায় ইসরাইলি বিমান হামলায় ৯ পুলিশসহ ১৩ জনের মৃত্যু ◈ নতুন মার্কিন বাণিজ্য নীতি: বাংলাদেশের রপ্তানিতে মারাত্মক হুমকি ◈ গুরুতর আহত মোজতবা খামেনি, গোপনে মস্কোতে অস্ত্রোপচার—আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি ◈ সৌদির সাড়ে ৭০০ মাইলের পাইপলাইন কি হরমুজ প্রণালির বিকল্প হতে পারবে ◈ যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ কীভাবে কোটি মানুষের খাদ্য সংকট ডেকে আনতে পারে: আরটি’র রিপোর্ট ◈ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন বাণিজ্য জোটে বাংলাদেশের নজর ◈ সি‌রিজ জ‌য়ে আন‌ন্দিত ত‌বে শেষ ওভা‌রে ১৪ রান লাগ‌বে ব‌লে ভ‌য়ে ছিলাম: মিরাজ

প্রকাশিত : ১৮ মে, ২০২১, ০২:১৪ রাত
আপডেট : ১৮ মে, ২০২১, ০২:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রজাতন্ত্রের কর্মচারীরা দলবদ্ধভাবে একজন নাগরিকের সাথে মাস্তানী করেছেন : শওগাত আলী সাগর

শওগাত আলী সাগর : হে স্বাস্থ্য মন্ত্রনালয়ের কর্মকর্তারা।রোজিনা ইসলাম যদি আপনাদের ভাষ্যমতো কোনো গোপনীয় নথি ‘চুরি’ করে থাকে, তা হলেও আপনারা তাকে আটকে রাখতে পারেন না, হেনস্তা করতে পারেন না।

সচিবালয়ে পুলিশ আছে, আপনাদের কাজ হলো পুলিশ ডাকা। পুলিশ আইন অনুসারে তার বিরুদ্ধে মামলা দায়ের করতে হলে করবে। কিন্তু দীর্ঘ সময় সচিবালয়ে তাকে আটকে রেখে আপনারা অপরাধ করেছেন। তার গায়ে হাত দিয়ে অপরাধ করেছেন। তাকে শারীরিক, মানসিকভাবে নিগৃহীত করে আইন নিজের হাতে তুলে নিয়েছেন, অপরাধ করেছেন।

প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে দলবদ্ধভাবে রাষ্ট্রের একজন নাগরিকের সাথে মাস্তানী করেছেন, নিজেদের ক্ষমতার অপব্যবহার করেছেন।

সাংবাদিক রোজিনা ইসলাম নয়, একজন নাগরিক রোজিনা ইসলাম সরকারি একটি দপ্তরে গিয়ে সংঘবদ্ধ মাস্তানীর শিকার হয়েছেন। এর প্রতিকার হওয়া দরকার।

সাংবাদিকদের পক্ষ থেকে এই ধরনের একটি মামলা হওয়া দরকার। মানবাধিকার নিয়ে কাজ করেন- এমন কোনো আইনজীবীও আদালতে এই মামলাটি করতে পারেন। সবচেয়ে ভালো হয়, সম্মানিত কোনো বিচারক যদি নিজে থেকে এই ব্যাপারে কোনো পদক্ষেপ নেন।

এটি কেবল সংবাদপত্রের স্বাধীনতার বিষয় নয়, কেবল মত প্রকাশের বিষয় নয়। এটি একজন নাগরিকের রাষ্ট্রীয় কোনো দপ্তরে নিজেকে নিরাপদ ভাববার বিষয়। প্রজাতন্ত্রের কর্মচারীদের সংঘবদ্ধ মাস্তানী বন্ধ করার বিষয়।

শওগাত আলী সাগর, প্রধান সম্পাদক, নতুনদেশ

  • সর্বশেষ
  • জনপ্রিয়