শিরোনাম
◈ মামলা কমিয়ে খেলাপি ঋণ আদায়ে নতুন কৌশল কেন্দ্রীয় ব্যাংকের ◈ পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন তথ্য দিলেন অর্থ উপদেষ্টা ◈ দ্বিপক্ষীয় উন্নয়ন প্রকল্প নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের আলোচনা ◈ আগামী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি: ভারপ্রাপ্ত মহাসচিব ◈ রাষ্ট্রপতি নির্বাচন ও ৭০ অনুচ্ছেদ: জুলাই সনদে যেসব পরিবর্তনের প্রস্তাব ছিল ◈ বাবাজী, আমার যৌবন বা বেডরুম নিয়ে মিছামিছি দিবা স্বপ্ন দেখা বন্ধ করুন: বাবা রামদেবকে বললের কঙ্গনা ◈ হোটেল নোংরা করার অভিযোগ, জেমসের মুখপাত্র বললেন ‘রুমটি জেমসের ছিল না’ ◈ রাষ্ট্রপতির শপথ, শুক্রবার বন্ধ থাকবে যেসব সড়ক ◈ জলাবদ্ধতায় এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের ৩ বিষয়ের পরীক্ষা কবে, জানুন কেন্দ্র ও কারা দিতে পারবেন ◈ রিজার্ভে ঊর্ধ্বগতি, বেড়ে ৩৭.৩৪ বিলিয়ন ডলার

প্রকাশিত : ১৮ মে, ২০২১, ১২:১৮ রাত
আপডেট : ১৮ মে, ২০২১, ১২:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোজিনা ইসলামকে আটকের ঘটনায় জাতীয় পার্টির নিন্দা

ডেস্ক রিপোর্ট : প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবি করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের। সোমবার (১৭ মে) এক বিবৃতিতে রোজিনা ইসলামকে আটকের ঘটনায় নিন্দা জানান তিনি।

বিবৃতিতে জিএম কাদের বলেন, ‘মন্ত্রণালয়ের অভ্যন্তরে সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা করার ঘটনায় নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। রোজিনা ইসলামের সঙ্গেযে আচরণ করা হয়েছে তা লজ্জাজনক।’

এছাড়া অসুস্থ সাংবাদিক রোজিনা ইসলামের সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি। বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘স্বাধীন সাংবাদিকতা এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।’

উল্লেখ্য, সোমবার পাঁচ ঘণ্টারও বেশি সময় স্বাস্থ্য মন্ত্রণালয়ে আটক রাখার পর রাতে সাংবাদিক রোজিনা ইসলামকে শাহবাগ থানায় হস্তান্তর করা।

পরে ডিএমপির রমনা বিভাগের উপ-কমিশনার সাজ্জাদুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সচিবালয় থেকে রোজিনা ইসলামকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সচিবালয়ের পক্ষ থেকে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলা হলে আমরা আইনগত ব্যবস্থা নেবো।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়