শিরোনাম
◈ রাজধানীতে স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড, নারীসহ গ্রেপ্তার ৫৪ ◈ এলএনজি কার্গো সংকটে মহেশখালীর এফএসআরইউ বন্ধ, গ্যাস সরবরাহে নতুন চাপ ◈ দেশীয় গ্যাস অনুসন্ধান থেকে স্মার্ট গ্রিড—জ্বালানি খাতে সরকারের ১০ বছরের রূপরেখা ◈ বারবার কাঁদলেন মির্জা ফখরুল, চার থেকে পাঁচবার আবেগে ভেঙে পড়েন, চাইলেন ক্ষমা  (ভিডিও) ◈ বাংলাদেশকে জ্বালানি সহযোগিতার আশ্বাস কাতারের প্রধানমন্ত্রীর ◈ বৃহস্পতিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায় ◈ হুমকি দেওয়ার অভিযোগে ভাইরাল অডিও কল নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন হুম্মাম কাদের চৌধুরী(ভিডিও) ◈ রাজধানীতে অনলাইন প্ল্যাটফর্মে পর্নোগ্রাফিক কনটেন্ট তৈরি করতেন ইনফ্লুয়েন্সার সুমাইয়া!(ভিডিও) ◈ নিজের গ্যাস মাটির নিচে রেখে এলএনজি আমদানির মাফিয়াতন্ত্র: জ্বালানি খাতের অন্ধকার চিত্র(ভিডিও) ◈ তারেক রহমান ব্রিকসও এড়িয়ে যেতে পারেন

প্রকাশিত : ১৭ মে, ২০২১, ০৫:০৪ বিকাল
আপডেট : ১৭ মে, ২০২১, ০৫:০৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশ আজ ‘উপচেপড়া ঝুড়ি’র দেশ: তথ্যমন্ত্রী

বাশার নূরু: [২] ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশকে একসময় অনেকেই বলতো তলাবিহীন ঝুড়ির দেশ। আজ সেই নাম পাল্টে বাংলাদেশ হয়েছে উপচেপড়া ঝুড়ির দেশ।

[৩] সোমবার দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদিকদের সঙ্গে সমসাময়িক বিষয় নিয়ে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

[৪] হাছান মাহমুদ বলেন, ১৯৮১ সালের এই দিনে ঝড়বৃষ্টি ছিল। আমরা সেদিন স্লোগান দিয়েছিলাম, “ঝড় বৃষ্টি আঁধার রাতে, শেখ হাসিনা আমরা আছি তোমার সাথে”। আমরা কতখানি তার সঙ্গে থাকতে পেরেছি জানি না। তবে তিনি বাংলাদেশের মানুষের সঙ্গে থেকেছেন সর্বক্ষণ।

[৫] তিনি বলেন, শেখ হাসিনা ১৯৮১ সালের এই দিনে দেশে ফেরার পর থেকে সাধারণ মানুষের কাছে ছুটে বেড়িয়েছেন। ছুটে বেড়াতে গিয়ে ষড়যন্ত্রকারীরা তাকে বহুবার বিভিন্নভাবে মেরে ফেলার চেষ্টাও করেছেন। কিন্তু সাধারণ মানুষের দোয়ায় ও আল্লাহর রহমতে তার নেতৃত্বাধীন সরকার টানা তৃতীয়বারের মতো দায়িত্ব পালন করছে।

[৬] তথ্যমন্ত্রী বলেন, এই শুভ দিনে আমাদের আরও দুটি সুসংবাদ দিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। ২০১৯-২০ অর্থবছরে বাংলাদেশের মাথাপিছু আয় ছিল ২ হাজার ৬৪ ডলার। ২০২০-২১ অর্থবছরে সেই মাথাপিছু আয় দাঁড়িয়েছে ২ হাজার ২২৭ মার্কিন ডলারে। ঐতিহাসিক দিনে এটা সুসংবাদ বটে, কেননা করোনা মহামারিতে বিশ্বের বহুদেশ যেখানে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত সেখানে বাংলাদেশের জন্য এটি একটি বড় অর্জন। আরেকটি সুসংবাদ হচ্ছে, ২০১৯-২০ অর্থবছরে আমদের মোট দেশজ উৎপাদন (জিডিপি) ছিল ২৭ লাখ ৯৬ হাজার ৩২৮ কোটি টাকা; আর ২০২০-২১ অর্থবছরে জিডিপির আকার দাঁড়িয়েছে ৩০ লাখ ৮৭ হাজার ৩০০ কোটি টাকা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়