শিরোনাম
◈ বোমা নয়, মানুষকে অর্থায়ন করুন: ইসরাইল-যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বজুড়ে প্রতিবাদ ◈ নতুন শিক্ষাক্রমে বড় পরিবর্তনের উদ্যোগ: প্রযুক্তিনির্ভর ও দক্ষতাভিত্তিক শিক্ষায় জোর, তিন ধাপে বাস্তবায়ন পরিকল্পনা ◈ বাবা ও ভাইয়ের প্রাণনাশের হুমকিতে মিথ্যা বলতে বাধ্য হয়েছি: প্রকাশ্যে এসে সত্য প্রকাশ করলেন সেই ইমামের মেয়ে ◈ ৪৭ বছরে যুক্তরাষ্ট্র ইরানের জাতীয় সম্পদের বিলিয়ন বিলিয়ন ডলার আটকে রেখেছে ◈ অ‌নেক লড়াই ক‌রে চেলসিকে হারা‌লো ম্যানচেস্টার ইউনাইটেড  ◈ পাকিস্তানের বিরুদ্ধে খেলবেন মেসি! আর্জেন্টিনার সঙ্গে আলোচনা পাকিস্তান ফুটবল কর্তাদের  ◈ একঝাঁক তারকা ছিটকে গেলেন বিশ্বকাপের আগেই! ◈ অবিশ্বাস অনাস্থায় সরকার ও বিরোধী দলের মধ্যে বাড়ছে দূরত্ব ◈ বিশ্বকাপের আসর শুরুর আগেই যুক্তরাষ্ট্রে ১২ গুণ বেড়ে গেলো যাতায়াত খরচ ◈ বিশ্বকাপের আগে নয়া বিতর্ক, এবার প্যালেস্টাইনের ফুটবল কর্তাকে ভিসা দেয়‌নি কানাডা

প্রকাশিত : ১৭ মে, ২০২১, ০২:৫১ দুপুর
আপডেট : ১৭ মে, ২০২১, ০২:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সোনাইমুড়ীতে অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

নোয়াখালী প্রতিনিধি:[২] নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার অম্বরনগর এলাকা থেকে অপহরণের ১০ঘন্টা পর আড়াই মাস বয়সী শিশু নাজমুল হাসান মেজবাকে লক্ষ্মীপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় জড়িত থাকায় রাসেল ও মাসুদ নামের দুই অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

[৩] সোমবার দুপুরে নোয়াখালী পুলিশ সুপারের কার্যালয়ে মিট দ্যা প্রেস এ এসব তথ্য জানান, পুলিশ সুপার মো. আলমগীর হোসেন।তিনি জানান, রোববার সকাল সাড়ে ৯টার দিকে রাসেল অম্বরনগর গ্রামে শিশু মেজবার বাড়ীর সামনে আসে।

[৪] এসময় পূর্বপরিচিত হওয়ায় সে শিশুটির জেঠাতো ভাই জহিরুল ইসলাম শামীমকে বলে অনেকদিন ধরে মেজবাকে দেখতেছে না সম্ভব হলে তাকে একটু রাস্তায় নিয়ে আসতে। রাসেলের কথামত শামীমের মাধ্যমে শিশুটির বড় বোন অর্পি (১০) তাকে রাস্তায় নিয়ে আসে।

[৫] রাসেল শিশুটিকে কোলে নিয়ে দোকান থেকে খাওয়ার জন্য কিছু নিয়ে দিবে বলে দোকানের দিকে নিয়ে যায়। অনেক সময় পার হলেও রাসেল আর ফিরে আসেনি। দুপুরের দিকে অপহরণকারী দলের অন্য সদস্যরা মেজবার মায়ের ব্যবহৃত মোবাইলে কল দিয়ে দুই লাখ টাকা মুক্তিপণ দাবী করে।

[৬] পুলিশ জানায়, পরবর্তীতে অপহৃতের মা বিষয়টি সোনাইমুড়ী থানায় অবগত করলে পুলিশ সুপারের নির্দেশে সোনাইমুড়ী থানার পরিদর্শক জিসান আহমেদের নেতৃত্বে লক্ষ্মীপুর জেলার বাঞ্চানগর গ্রামের বেড়িবাঁধ এলাকায় অভিযান চালায় পুলিশ।

[৭] অভিযানকালে সোমবার ভোর সাড়ে ৫টার দিকে বেড়িবাঁধের ওপর থাকা একটি টুপরী ঘর থেকে অপহৃত শিশুকে উদ্ধার ও দুই অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, লক্ষ্মীপুর জেলার মদিপুর গ্রামের জহির চৌধুরীর ছেলে মো. রাসেল (২৩) ও বাঞ্চানগর এলাকার আবুল কাশেমের ছেলে মাসুদ আদনান (২৪)। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়