শিরোনাম
◈ কম্বোডিয়ার প্রতারণা চক্রের ফাঁদ থেকে মুক্ত হয়ে দেশে ফিরলেন ৩০ বাংলাদেশি ◈ ফ্রান্সে বিক্ষোভের ঝড়, পতনের মুখে ম্যাক্রোঁ? ◈ এক যুগের বেশি সময় পর ঢাকা-গাজীপুর বিআরটি প্রকল্প বন্ধের সিদ্ধান্ত, বদলে যাচ্ছে সড়কের নকশা ◈ সুখবর পেলেন ঋতুপর্ণারা, ফিফা নারী র‍্যাংকিংয়ে এক ধাপ এগিয়ে ১০৬ নম্বরে বাংলাদেশ ◈ রাজশাহীতে ৩৮ হাজার ৯৭০ আখচাষিকে ১২ কোটি টাকার প্রণোদনা দিলেন তারেক রহমান ◈ শাহজালাল বিমানবন্দরে স্টোর ভবনে আগুন ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর ২৬ অক্টোবর, সই হবে অন্তত ৪ সমঝোতা স্মারক ◈ যে কারণে মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি, নেপথ্যে যা জানা গেল ◈ জাতীয়কৃত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জরুরি নির্দেশনা ◈ ভারতবিরোধী কর্মকাণ্ডের অংশ হিসেবে দিল্লি থেকে টাকা আসছে কলকাতায়, উসকানি ছড়াচ্ছে বাংলাদেশ থেকে: দিলীপ ঘোষ

প্রকাশিত : ১৭ মে, ২০২১, ০১:০৮ দুপুর
আপডেট : ১৭ মে, ২০২১, ০১:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৪৪ বছরে পা রাখল বাংলাদেশ ফিল্ম আর্কাইভ

বিনোদন ডেস্ক: চলচ্চিত্র সংরক্ষণ ও গবেষণায় অগ্রগণ্য অবদান রয়েছে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের। প্রতিষ্ঠানটি ৪৪ বছরে পা রাখল সোমবার। দেশ রূপান্তর

১৯৭৫ সালে চলচ্চিত্র সংসদের সহযোগিতায় ফিল্ম আর্কাইভের রূপরেখা প্রণয়ন করা হয় এবং তৎকালীন তথ্য ও বেতার মন্ত্রণালয়ে তা পেশ করা হয়। ১৯৭৮ সালের ১৭ মে তথ্য মন্ত্রণালয়ের অধীনে ‘ফিল্ম ইনস্টিটিউট ও আর্কাইভ’ নামে এ প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয় এবং ১৯৮৪ সালে ‘বাংলাদেশ ফিল্ম আর্কাইভ’ নামকরণ করা হয়।

প্রতিষ্ঠালগ্ন থেকে পযায়ক্রমে রাজধানীর ধানমন্ডি, আসাদগেট, গণভবন ও সর্বশেষ শাহবাগে এর কার্যক্রম পরিচালনা করা হয়। পরে আগারগাঁওয়ে প্রায় ৮৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয় বর্তমান ভবন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৩ সালের ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশ ফিল্ম আর্কাইভের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, ২০১৮ সালের ১ নভেম্বর ভবনটি উদ্বোধন করেন।

ফিল্ম আর্কাইভের সংরক্ষণাগারে বিশ্বের প্রথম চলচ্চিত্র ‘দি লুমিয়র ব্রার্দাস’ (১৮৯৫) সংরক্ষিত আছে। আছে ঢাকার প্রথম পূর্ণদৈর্ঘ্য সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’ (১৯৫৬), কাজী নজরুল ইসলাম অভিনীত ‘ধ্রুব’ (১৯৩৪), প্রমথেশ বড়ুয়ার ‘দেবদাস’ (১৯৩৫), ফতেহ লোহানির ‘আসিয়া’ (১৯৬০), রাশিয়ার ‘ব্যাটেলশিপ পটেমকিন’ (১৯২৫), ‘মাদার’ (১৯২৬), ‘অপুর সংসার’ (১৯৫৯), ‘জীবন থেকে নেয়া’ (১৯৭০) ও ‘নবাব সিরাজ-উদ-দৌলা’ (১৯৬৭)-সহ অনেক ক্ল্যাসিক ছবি। এ ছাড়া মুক্তিযুদ্ধ ও শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের ভিজ্যুয়াল দলিলের সংগ্রাহক এ প্রতিষ্ঠান।

বাংলাদেশ ফিল্ম আর্কাইভে স্থান পাওয়া সব চলচ্চিত্রকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে ডিজিটাল ফরম্যাটে রূপান্তর ও রেস্টোরেশন করে সংরক্ষণ করা হয়। ফিল্ম ডিজিটাইজেশন ও রেস্টোরেশনের জন্য কারিগরি শাখায় রিয়েল টাইম ফিল্ম স্ক্যানার, ফিল্ম রেস্টোরেশন ইউনিট, কালার গ্রেডিং ইউনিট ও ভিডিও এডিটিং প্যানেল রয়েছে।

এ ভবনে রয়েছে ৫০০ আসনের অত্যাধুনিক মাল্টিপারপাস অডিটোরিয়াম, ৩০০ আসনের প্রজেকশন হল ও ১২০ আসনের সেমিনার হল।

২০০৯-২০১০ অর্থবছর থেকে নিয়মিতভাবে চলচ্চিত্র বিষয়ে গবেষণা ও প্রকাশনা কার্যক্রম পরিচালনা করে আসছে প্রতিষ্ঠানটি। এ পর্যন্ত ৭০টি গবেষণাকর্ম সম্পন্ন হয়েছে। ২০০৯-২০১০ অর্থবছর থেকে নিয়মিতভাবে চলচ্চিত্র বিষয়ক জার্নাল ‘বাংলাদেশ ফিল্ম আর্কাইভ জার্নাল’ প্রকাশ করে আসছে। ইতোমধ্যে এ জার্নালের ১৭টি সংখ্যা প্রকাশিত হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ এ পর্যন্ত চলচ্চিত্র বিষয়ক ৭৫টি বই প্রকাশ করেছে। এখানে দেশের প্রথম ফিল্ম মিউজিয়াম স্থাপন করা হয়েছে, যা সর্বসাধারণের জন্য উম্মুক্ত করা হয়েছে।

বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ১৯৮০ সালে আন্তর্জাতিক ফেডারেশন অব ফিল্ম আর্কাইভস (এফআইএএফ)-এর সদস্য পদ লাভ করে ও ২০১৯ সালে আন্তর্জাতিক অ্যাসোসিয়েশন অব অডিও ভিজ্যুয়াল আর্কাইভ (আইএএসএ)-এর সদস্য পদ লাভ করে।

 

  • সর্বশেষ