শিরোনাম
◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সংসদের মুলতবি অধিবেশন শুরু

প্রকাশিত : ১৭ মে, ২০২১, ১১:২৫ দুপুর
আপডেট : ১৭ মে, ২০২১, ১১:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নেত্রকোণায় শত্রুতার জেরে বিষ ঢেলে পুকুরের মাছ নিধন

সুস্থির সরকার: [২] নেত্রকোণার কেন্দুয়ায় শত্রুতার জেরে বিষ ঢেলে একটি মৎস্য খামারের সবগুলো পুকুরের মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে।শনিবার রাতে উপজেলার আশুজিয়া ইউনিয়নের রামপুর দুর্গাশ্রম গ্রামে হাফিজ উদ্দিনের মৎস্য খামারে এ ঘটনা ঘটেছে।

[৩] উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা সাজ্জাত হোসেন বলেন, পুকুরের পানি পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হয়েছে, পানির কোনো সমস্যায় মাছগুলো মরে নাই। তারা ধারনা করছেন বিষক্রিয়ায় মারা গেছে।

[৪] খামারটির মালিক হাফিজ উদ্দিন জানান, শনিবার সন্ধ্যার পর পুকুরগুলোতে মাছের খাবার দিয়ে বাড়িতে যান তিনি। রাত ৯টার দিকে পুকুরের মাছ মরে ভেসে ওঠার খবর পেয়ে পুকুর পাড়ে এসে বিষের গন্ধ পান। সবগুলো পুকুরের রুই, কাতল, কার্প, সরপুটিসহ আরও কয়েক প্রজাতির ‘প্রায় ১২ লাখ টাকার মাছ মারা গেছে।সম্পাদনা:অনন্যা আফরিন

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়