শিরোনাম
◈ ইসরায়েলকে ‘শয়তান’ বলায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীকে নেতানিয়াহুর নিন্দা ◈ একাত্তরে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে জামায়াতের নাম বহাল: জামুকা সংশোধন বিল পাস ◈ পুলিশে জেলাভিত্তিক বড় নিয়োগ, কোন জেলায় পদসংখ্যা কত দেখুন তালিকা ◈ দীর্ঘদিন ধরে চলমান অর্থায়নবিহীন ‘জম্বি প্রকল্প’ চিহ্নিত করে সেগুলো বাতিলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে: সংসদে অর্থমন্ত্রী ◈ জ্বালানি খাতে বর্ধিত ব্যয় মেটাতে বাংলাদেশ ১০০ কো‌টি ডলার চাইবে আইএমএফের কাছে  ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, বরফ কি গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি ◈ ভারতের মাটির নিচে ৫০০ মিলিয়ন টন ‘স্বর্ণের পাহাড়’, তবু খনন হচ্ছে না কেন?

প্রকাশিত : ১৭ মে, ২০২১, ০৯:৫৬ সকাল
আপডেট : ১৭ মে, ২০২১, ০৯:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আদমদীঘিতে খালের পানি থেকে চোরাই ব্যাটারিচালিত ইজিবাইক উদ্ধার

বগুড়া প্রতিনিধি : [২] বগুড়ার আদমদীঘিতে একটি খালের পানির নিচে ডুবে রাখা চোরাই ব্যাটারিচালিত ইজিবাইক (টমটম) উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার ইন্দইল খালে ছোটআখিড়া ব্রিজের নিচে থেকে টমটমটি উদ্ধার করা হয়। চোরেরা টমটমের ব্যাটারি খুলে নিয়ে বডিটি খালে ফেলে রেখে যায়।

[৩] গত ১৬ মে রোববার সকাল ১০টায় আদমদীঘির ইন্দইল খালের ছোটআখিড়া ব্রিজের পাশে খালের পানিতে প্রায় ভাসমান অবস্থায় একটি ব্যাটারি চালিত ইজিবাইক (টমটম) জনতা দেখতে পেয়ে থানা পুলিশের নিকট খবর দেন। পরে পুলিশ স্থানীয় বাসিন্দাদের সহযোগীতায় টমটমটি খাল থেকে ডাঙ্গায় তোলা হয়।

[৪] টমটমে থাকা ব্যাটারি ও ইঞ্জিনের যন্ত্রাংশ চুরি করে বডিটি খালের পানিতে ফেলে রেখে যায়। ওই ইজিবাইকের নম্বর প্লেটে ইউনিয়ন পরিষদের দেয়া লাইসেন্সে দেখা যায়, নওগাঁ জেলার মান্দা উপজেলার ৫নং গণেশপুর ইউনিয়ন পরিষদের লাইসেন্স নম্বর ০৪৯।

[৫] আদমদীঘি থানার ওসি জালাল উদ্দিন জানান , প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে মান্দা থেকে চুরি যাওয়া ইজিবাইকটি আদমদীঘির উল্লেখিত স্থানে নিয়ে গাড়িটির ব্যাটারি ও মূল্যবান যন্ত্রাংশ চোরেরা চুরি করে নিয়ে বডিটি খালের পানিতে ফেলে রেখে যায়। উদ্ধার করা গাড়ির বডি থানায় রাখা হয়েছে।সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়