শিরোনাম
◈ ওমান প্রবাসীদের জন্য জরুরি খবর! ◈ বাংলাদেশে ই-বর্জ্য থেকে বছরে ৫০ কোটি ডলারের সম্পদ উদ্ধারের সুযোগ, ঝুঁকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, ম‌্যান‌চেস্টার ইউনাইটেড‌কে হারা‌লো অ‌্যাত‌লে‌তি‌কো মা‌দ্রিদ ◈ ময়মনসিংহে স্কুলে শিক্ষক–শিক্ষিকার মারামারির ভিডিও ভাইরাল, পরে যা জানা গেল ◈ ফরিদপুর মেডিকেলে প্রায় সাড়ে ২৩ কোটি টাকার সরকারি অর্থের অপচয়! ◈ ইয়ে‌মে‌নের নি‌র্দেশ, সৌদি আরবের আরামকো স্থাপনা খালি করো, রিয়াদে পাল্টা হামলা চালা‌নো হ‌বে ◈ বিশ্ববাজারে প্রতিযোগিতার চাপে দেশের পোশাকশিল্প: প্রবৃদ্ধির আড়ালে বাড়ছে ঝুঁকি ◈ ইমরান খানের শক্ত ঘাঁটি অবরুদ্ধ করেছে পাকিস্তান, এর ফল উল্টো হতে পারে ◈ ‌চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে দুর্বার বার্সেলোনা, গোলের বন্যায় জয়যাত্রা অব্যাহত ◈ ‌লি‌লের জা‌লে আর্সেনালের ৩ গোল

প্রকাশিত : ১৭ মে, ২০২১, ০১:২০ রাত
আপডেট : ১৭ মে, ২০২১, ০১:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যশোরের আদালতে বাবা হত্যার দায় স্বীকার পুত্রের

জাহিদুল কবির: আত্মহত্যা নয়, যশোরের চৌগাছায় আহাদ আলীকে হত্যা করেছেন একমাত্র ছেলে সোহান ওরফে হারুন (১৯)। বাবাকে কেন, কিভাবে খুন করেছে তা আদালতে স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। ঈদের দিন সন্ধায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গৌতম মল্লিক তার জবানবন্দি গ্রহন শেষে মা ছেলে দুজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

এর আগে গত বৃহস্পতিবার (১৩মে) সকালে উপজেলার ফুলসারা ইউনিয়নের দূর্গাবরকাটি গ্রামের নিজ ঘর থেকে আহাদ আলীর (৪৪) মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে। আহাদ আলী এক সময় ট্রাক চালাতেন। এ ঘটনায় তার স্ত্রী জেসমিন ও ছেলেকে আটক করে পুলিশ। আদালতে সোহান জানান, তার বাবা ক্যান্সারের রোগী। এছাড়া নানা রোগে ভুগছিলেন। সবার সাথে তিনি বদমেজাজে কথা বলতেন। তার মাকে বাড়ি থেকে বের করে দিতেন।

এসব বিষয়ে ক্ষিপ্ত হয়ে বুধবার (১২ মে) রাতে একা ঘুমিয়ে ছিলেন বাবা। ঘরের ভেতর থেকে দরজা বন্ধ করা ছিল। বাঁশের মাথায় ছুরি বেঁধে জানালার ফাঁক দিয়ে রাতে বাবাকে ছুরির আঘাতে হত্যা করে। পরে সেই ছুরি ঘরের মেঝেতে পুতে রাখেন। এদিকে, বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠতে দেরি হলে স্বজনেরা ডাক দেয়। সাড়া না পেয়ে দরজা ভেঙে ঘরে ঢুকে তারা দেখে, আহাদ আলীর বুকে ছুরি মারা এবং শরীর রক্তাক্ত।

প্রতিবেশীরা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে লাশের সুরতহাল রিপোর্ট এবং ঘটনাস্থল পরিদর্শনে পুলিশের সন্দেহ হয় এ হত্যাকান্ডে পরিবারের লোকজন জড়িত। পুলিশ মা ও ছেলেকে আটক করে পরে সোহানের স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ বাড়ি থেকে তার দেখানো স্থান থেকে রক্তমাখা ছুরি ও হত্যাকান্ডে ব্যবহৃত বাঁশের লগি উদ্ধার করে। বৃহস্পতিবার (১৩ মে) রাতেই এ ঘটনায় নিহতের বড় ভাই আবেদ আলী চৌগাছা থানায় হত্যা মামলা করেন।

  • সর্বশেষ