শিরোনাম
◈ সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ ◈ প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে সুড়ঙ্গ ও টানেল যা বহিঃশত্রুর আক্রমণ থেকে পরিবারকে সুরক্ষা দেবে ◈ ইরানে নতুন করে হামলার চিন্তা ট্রাম্পের, দাবি ওয়াল স্ট্রিট জার্নালের ◈ আবারও রিয়াল মাদ্রিদে ফিরছেন টনি ক্রুস ◈ নাইজেরিয়ায় ভুলবশত বিমান হামলা, নিহত ১০০ ছাড়াল ◈ রাজধানীর সড়কে তৃতীয় লিঙ্গের সদস্যদের স্বেচ্ছাশ্রমে যুক্ত করল ডিএমপি ◈ হজযাত্রীদের জন্য স্বস্তি: টিকিটপ্রতি খরচ কমলো ১২ হাজার টাকা ◈ পানির অভাবে কাপ্তাইয়ের তিন ইউনিট বন্ধ, উৎপাদন চলছে সীমিত আকারে ◈ গ্রাহকদেরকে ছেঁড়া-ফাটা বা ময়লাযুক্ত নোট বদলে না দিলে শাস্তি ◈ আমি একদিনেই ইরানকে গুড়িয়ে দিতে পারি: ট্রাম্প

প্রকাশিত : ১৬ মে, ২০২১, ০৬:২২ বিকাল
আপডেট : ১৭ মে, ২০২১, ০১:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কঠোর নজরদারীতে খোলা থাকবে দোকান-শপিংমল, অব্যাহত থাকবে বিভিন্ন সংস্থার অভিযান

সুজিৎ নন্দী: [২] ফুটপাত, মার্কেট আর শপিংমল খোলা থাকবে। ‘নো মাস্ক, নো সার্ভিস’ সব বিক্রয় কেন্দ্রের সামনে লেখা থাকতে হবে। তবে কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। ঈদের আগে যেভাবে স্বাস্থ্যবিধি না মেনে বেচাকেনা হয়েছে এখন সেটা হবে না। এ ব্যাপারে সিটি করপোরেশন, দোকান মালিক সমিতি, মেট্রোপলিটন পুলিশ, র‌্যাবসহ বিভিন্ন সংস্থার অভিযান অব্যাহত থাকবে।

[৩] জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, দোকান-শপিংমল খোলা রাখার ব্যাপারে আগের সিদ্ধান্ত বহাল আছে। তবে ঈদেও আগের চেয়ে আরো কঠোর করা হয়েছে।

[৪] ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেছেন, স্বাস্থ্যবিধি লঙ্ঘনকারীদের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। স্বাস্থ্যবিধি না মানলে সংশ্লিষ্ট দোকানপাট ও শপিংমল বন্ধ করে দেওয়া হবে।

[৫] রোববার নগরীর এলিফ্যান্ট রোড, নিউমার্কেট, গাউছিয়া, সায়েন্স ল্যাবরেটরি, চন্দ্রিমা মার্কেট, হকার্স মার্কেট, নূরজাহান মার্কেট ছিলো কার্যত বন্ধ। দু’একটি দোকান খোলা থাকলেও কোনো ক্রেতা নেই। তবে বড় বড় শপিংমলগুলো বন্ধ আছে।

[৬] বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলালউদ্দিন বলেন, সরকার যে সিদ্ধান্ত দেবে তা আমরা মেনে চলবো। এবার ঈদে শপিংমল ও মার্কেট খুলে দেবার কারণে ব্যবসায়িরা কিছুটা হলেও তুলনামূলক ভালো ব্যবসা করেছে। স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে কঠোর হবো। থুতনির নিচে মাস্ক দেওয়া, এটা মাস্ক পড়া নয়। সম্পাদনা: সমীরণ রায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়