শিরোনাম
◈ ইসরায়েলকে ‘শয়তান’ বলায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীকে নেতানিয়াহুর নিন্দা ◈ একাত্তরে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে জামায়াতের নাম বহাল: জামুকা সংশোধন বিল পাস ◈ পুলিশে জেলাভিত্তিক বড় নিয়োগ, কোন জেলায় পদসংখ্যা কত দেখুন তালিকা ◈ দীর্ঘদিন ধরে চলমান অর্থায়নবিহীন ‘জম্বি প্রকল্প’ চিহ্নিত করে সেগুলো বাতিলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে: সংসদে অর্থমন্ত্রী ◈ জ্বালানি খাতে বর্ধিত ব্যয় মেটাতে বাংলাদেশ ১০০ কো‌টি ডলার চাইবে আইএমএফের কাছে  ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, বরফ কি গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি ◈ ভারতের মাটির নিচে ৫০০ মিলিয়ন টন ‘স্বর্ণের পাহাড়’, তবু খনন হচ্ছে না কেন?

প্রকাশিত : ১৬ মে, ২০২১, ০৫:০০ বিকাল
আপডেট : ১৬ মে, ২০২১, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঈদের ছুটির পর সুপ্রিম কোর্টের কার্যক্রম

মনিরুল ইসলাম: [২] ঈদুল ফিতরের ৩ দিন সরকারি ছুটি ও অবকাশকালীন ছুটি শেষে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে রোববার থেকে স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে।

[৩] সাপ্তাহিক ছুটি, ঈদুল ফিতরে সরকার ঘোষিত ছুটি এবং কোর্টে অবকাশ সব মিলিয়ে সুপ্রিম কোর্টের সকল প্রকার কার্যক্রম বন্ধ ছিল। এ কারণে গত কয়েক দিন বন্ধ ছিল সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে নিয়মিত বিচারিক কার্যক্রম। ঈদুল ফিতরের পর রোববার প্রথম শুরু হলো সুপ্রিম কোর্টের কার্যক্রম।

[৪] গত ৪ এপ্রিল থেকে ঘোষিত লকডাউনের পর থেকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে প্রথমে ৫ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত অতি জরুরি বিষয় শুনানির জন্য দুটি বেঞ্চ চালু রাখা হয়। এরপর সরকার ঘোষিত লকডাউনের মেয়াদ বাড়ানোর সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে সুপ্রিম কোর্টের ছুটির মেয়াদ বাড়ানো হয়েছে এবং পাশাপাশি সাতটি ভার্চুয়াল বেঞ্চ চালু রাখা হয়েছে হাইকোর্টে।

[৫] উল্লেখ্য, সরকার ঘোষিত লকডাউনের সময় নিয়মিত বিচারিক কার্যক্রম বন্ধ থাকলেও আপিল ও হাইকোর্ট বিভাগে জরুরি বিষয় নিষ্পত্তির জন্য ৭টি ভার্চুয়াল বেঞ্চ ও একটি অবকাশকালীন বেঞ্চ গঠন করে দেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়