শিরোনাম
◈ এবার নতুন একটি যে উপজেলা পেতে যাচ্ছে বাংলাদেশ! ◈ শুধু ইরান নয়, আরও বহু দিকে হারছেন ট্রাম্প: চাপে মার্কিন নেতৃত্ব ◈ বিএনপি নেতা মীর নাছিরের মামলায় চিন্ময় দাসের জামিন, তবে মিলছে না মুক্তি ◈ মানিকগঞ্জে ভুট্টাখেতে শিশুর মরদেহ উদ্ধার: সন্দেহভাজন দুই ভাইকে পিটিয়ে হত্যা, এলাকায় চরম উত্তাল পরিস্থিতি ◈ টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পেসার ◈ মারা গেছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান ◈ ইরানের সঙ্গে চুক্তি হলে স্বাক্ষরের জন্য পাকিস্তান যেতে পারেন ট্রাম্প ◈ হজযাত্রীদের প্রথম ফ্লাইট আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ উত্তরাঞ্চলে শিল্পায়ন বাড়াতে রংপুর ও সিরাজগঞ্জে নতুন ইপিজেডের পরিকল্পনা বেপজার ◈ ইসরাইল-লেবানন যুদ্ধবিরতির প্রভাবে বিশ্ববাজারে আরও কমল তেলের দাম

প্রকাশিত : ১৬ মে, ২০২১, ০২:২৯ দুপুর
আপডেট : ১৬ মে, ২০২১, ০২:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইসরায়েলের পতাকা উত্তোলন করায় অস্ট্রিয়া সফর বাতিল করলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

রাকিবুল রিফাত: [২] অস্ট্রিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়সহ অন্যান্য সরকারি ভবনে ইসরাইলের পতাকা উত্তোলনের প্রতিবাদে ভিয়েনা সফর বাতিল করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাভেদ জারিফ। রযর্টাস

[৩] দ্বিপক্ষীয় সফর এবং ভিয়েনায় অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী আলেক্সান্ডার শালেনবার্গের সঙ্গে শনিবার সাক্ষাৎ করার কথা ছিল জাভেদ জারিফের। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদেহ বলেছেন, জাভেদ জারিফ সফর করবেন না বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন।

[৫] অস্ট্রিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানায় সফর বাতিলের ফলে দ্বিপক্ষীয় সম্পর্কের অবনতি হবে না এবং একই সাথে ইসরাইলের প্রতি অস্ট্রিয়ার সর্মথন অব্যাহত থাকবে।

[৬] এর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরানের পরমাণু চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রসহ বাকি দেশগুলোর সাথে আলোচনা হয়েছে। তবে এই সফরটি পরমাণু চুুক্তি বিষয়ক ছিলো না বলে জানায় অস্ট্রিয়া। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল

  • সর্বশেষ
  • জনপ্রিয়