শিরোনাম
◈ দুই দিনে জমা ৩৩ মনোনয়নপত্র, এবার যাচাই-বাছাই, বি‌সি‌বির নির্বাচন ৭ জুন ◈ সারাদেশের ভূমি মালিকদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে ভূমি মন্ত্রণালয় ◈ কয়েক ঘণ্টার মধ্যেই ঘোষণা হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি: আল-আরাবিয়া ◈ দানবাক্সের টাকা চুরির অভিযোগ, ভাইরাল সেই সিদ্দিককে হাতেনাতে ধরল জনগণ (ভিডিও) ◈ দে‌শে বছর বছর গরু কোরবানি কেন কমছে? (ভিডিও) ◈ সচিব পদমর্যাদায় মহাপরিচালক হলেন বায়তুল মোকাররমের পেশ ইমাম মুফতি মুহিববুল্লা হিল বাকী ◈ 'বাংলাদেশি অনুপ্রবেশকারী' যেভাবে ফেরত পাঠাতে চায় শুভেন্দু অধিকারীর সরকার ◈ প্রধানমন্ত্রী কাল ময়মনসিংহ যাচ্ছেন, উদ্বোধন করবেন নজরুল জন্মজয়ন্তীর জাতীয় অনুষ্ঠান ও খাল পুনঃখনন কার্যক্রম ◈ ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম ও ইট-পাটকেল নিক্ষেপ করে হামলা ◈ আন্তর্জাতিক গণমাধ্যমে নারায়ণগঞ্জের অ্যালবিনো মহিষ: ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের অ্যালবিনো ষাঁড়কে কোরবানি’ দেবে বাংলাদেশ

প্রকাশিত : ১৬ মে, ২০২১, ০৯:০২ সকাল
আপডেট : ১৬ মে, ২০২১, ০৯:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈদের ছুটি শেষ, আজ খুলছে ব্যাংক-বীমা

ডেস্ক রিপোর্ট: মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের ৩ দিনের ছুটি শেষে সরকারি অন্যসব অফিসের মতোই খুলছে ব্যাংক-বীমা ও শেয়ারবাজার। অন্য দিনের ন্যায় রোববার (১৬ মে) লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত। আর টিভি

নিয়ম অনুযায়ী প্রতি বছর রমজান মাস ২৯ দিন হিসেব করে ঈদুল ফিতরের ছুটি নির্ধারণ করা হয়ে থাকে। কোনো রমজান মাস ৩০ দিনে হলে অর্থাৎ রোজা একদিন বাড়লে ছুটিও একদিন বাড়ে। সে অনুযায়ী গত বুধবার থেকে ঈদের ছুটি থাকার কথা থাকলেও করোনার সংক্রমণ পরিস্থিতিতে মানুষকে কর্মস্থলে রাখতে একদিন পর বৃহস্পতিবার থেকে এ ছুটি নির্ধারণ করা হয়।

এবার কার্যদিবসেই এ ছুটির দুইদিন পড়ে যায়। অর্থাৎ সরকার ঘোষিত ৩ দিনের মধ্যে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার ছিল। তাই ঈদের ছুটি শেষে রোববার যথারীতি ব্যাংক-বীমা, শেয়ারবাজারসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর কর্মজীবীরা যোগ দেবেন নিজ নিজ কর্মস্থলে।

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে সীমিত পরিসরে ব্যাংক লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত। আর ব্যাংকের আনুষঙ্গিক কার্যক্রম শেষ করতে ব্যাংক খোলা থাকবে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।

অন্যদিকে ঈদের আগের দিন হিসেবে বৃহস্পতিবারও (১৩ মে) শিল্প এলাকায় তফসিলি ব্যাংক খোলা ছিল। মূলত গার্মেন্টস কারখানায় বেতন-বোনাস দেয়ার সুবিধার্থে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় ওই দিন শিল্প এলাকায় ব্যাংক খোলা রাখা ছিল।

এদিকে চলমান লকডাউনের (বিধিনিষেধ) মেয়াদ ১৭ থেকে ২৩ মে পর্যন্ত আরেক দফা বাড়ানো হয়েছে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, ‘বিধিনিষেধের মেয়াদ বাড়ানো সংক্রান্ত ফাইলে প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন। আগের শর্তগুলোই বহাল থাকবে। রোববার (১৬ মে) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়