শিরোনাম
◈ ড. ইউনূস যমুনায় থাকবেন কতদিন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়? ◈ বক্তৃতার ঘণ্টাখানেক আগে সিদ্ধান্ত বদল, কেন মোদির সামিট ছাড়লেন বিল গেটস?: আল জাজিরার এক্সপ্লেইনার ◈ শেখ হাসিনাকে ভারত থেকে আনতে কী করবে নতুন সরকার, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ শিক্ষকদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী ◈ বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ বিলিয়ন ডলার ছাড়াল ◈ সড়ক দুর্ঘটনার পর কেমন আছেন মেসুত ওজিল? ◈ ফল ও খেজুরের বাড়তি দাম, কিনতে হিমসিম খাচ্ছেন ক্রেতারা ◈ চাঁদা না দেওয়ায় স্বেচ্ছাসেবক দল নেতার নেতৃত্বে হামলা-ভাঙচুর (ভিডিও) ◈ ‘রোজায় ১০ লাখ পরিবারকে কম দামে দুধ-ডিম-মাংস দেবে সরকার’ ◈ নারী ক্ষমতায়নে সরকারের নতুন সামাজিক চুক্তি ‘ফ্যামিলি কার্ড’ কারা পাবেন? 

প্রকাশিত : ১৬ মে, ২০২১, ০৭:৪৯ সকাল
আপডেট : ১৬ মে, ২০২১, ০৭:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ক্লাবের ১৩৭ বছরের ইতিহাসে প্রথমবার মতো এফএ কাপ জিতলো লেস্টার সিটি

স্পোর্টস ডেস্ক : [২] স্বপ্ন পূরণের খুব কাছে গিয়ে আবারও হতাশা নিয়ে ফেরার শঙ্কা জেগেছিলো লেস্টার সিটির। শেষ পর্যন্ত ভিএআরের সিদ্ধান্তে চেলসি গোল না পেলে প্রথমবারের মতো এফএ কাপের মুকুট জয় করে ২০১৫-১৬ মৌসুমের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা।

[৩] শনিবার (১৫মে) ওয়েম্বলি স্টেডিয়ামে চেলসিকে ১-০ গোলে হারিয়ে শিরোপা নিজেদের করে নেয় লেস্টার। ম্যাচের ৬৩ মিনিটে একমাত্র গোলটি করেন টিলেমানস। প্রায় ৩০ গজ দূর থেকে বুলেট গতির শটে ঠিকানা খুঁজে নেন বেলজিয়ান মিডফিল্ডার।

[৪] এর আগে চারবার প্রতিযোগিতাটির ফাইনালে উঠেও কখনো শিরোপায় হাতে নিতে পারেনি। সবশেষ ফাইনালে উঠেছিল সেই ১৯৬৯ সালে। অবশেষে তাদের অপেক্ষা ফুরোল। শেষ দিকে অবশ্য চেলসি গোলের আনন্দে মেতেছিল। ৮৮ মিনিটে লেস্টারের ওয়েস মর্গ্যান আত্মঘাতী গোল করে বসেন। তবে গোলটি ভিএআরে বাতিল হয় চেলসির এক খেলোয়াড় অফসাইডে থাকায়। সুবাদে নিজেদের ১৩৭ বছরের ইতিহাসে প্রথমবারের মতো ঐতিহাসিক ট্রফিটি জিতে নেয় লেস্টার। -গোল ডটকম/ দ্য সান

  • সর্বশেষ
  • জনপ্রিয়