শিরোনাম
◈ হুতিরা কারা, কেন সৌদি আরবের সঙ্গে তাদের দীর্ঘদিনের লড়াই? ◈ টেস্ট ক্রিকে‌টে পেস বো‌লিং‌য়ে হাসান মাহমুদের নতুন অধ‌্যা‌য়ের সূচনা ◈ নেপালে আবারও আকস্মিক বন্যায় ৩৫ বাড়িঘর-সেতু বিধ্বস্ত, ক্ষতিগ্রস্ত জলবিদ্যুৎ কেন্দ্র: নিরাপদে সরছেন বাসিন্দারা ◈ সৌদি আরবে হুতি হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪ জন; মরদেহ আনা হবে রাষ্ট্রীয় খরচে ◈ জেদ্দা বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক, ঢাকাগামী বিমানের যাত্রীদের বোর্ডিং শুরু ◈ সাবেক ছাত্রলীগ নেতা মাহফুজুল হায়দারের মরদেহ ভারত থেকে হস্তান্তর ◈ ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশ: শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের আটক নয়, স্বাভাবিক রাখতে হবে মেট্রো-রেল ও ইন্টারনেট পরিষেবা ◈ জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনে নতুন পরিপত্র জারি, ৭ নভেম্বর সরকারি ছুটি ঘোষণা ◈ অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি, ইতিহাস গড়লেন বাংলা‌দে‌শের সোবহানা ◈ হুথিদের হামলায় বিপর্যস্ত রিয়াদ বিমানবন্দর, ঢাকা থেকে রিয়াদগামী ৫ ফ্লাইট বাতিল

প্রকাশিত : ১৬ মে, ২০২১, ১২:০৭ রাত
আপডেট : ১৬ মে, ২০২১, ১২:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বগুড়ায় খেলার মাঠে কলেজছাত্র ছুরিকাহত

জিএম মিজান: বগুড়ার ধুনটে ঈদ উপলক্ষ্যে ক্রিকেট খেলা চলাকালীন সময়ে মাঠের ভেতরে ঢোকাকে কেন্দ্র করে জাকির হোসেন স্বাধীন (২২) নামে এক কলেজছাত্র ছুরিকাহত হয়েছে। শনিবার দুপুর ১২টায় গোসাইবাড়ী হাইস্কুল মাঠে এ ঘটনা ঘটে। ছুরিকাহত স্বাধীন উপজেলার গোসাইবাড়ি সাতমাথা গ্রামের দুদু ব্যাপারীর ছেলে ও বগুড়া পুলিশ লাইন্স স্কুল ও কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী।

জানা যায়, উপজেলার গোসাইবাড়ি হাইস্কুল মাঠে বেঙ্গল সিমেন্ট জিপিএল ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। শনিবার দুপুরে টুর্নামেন্টের উদ্বোধনী খেলা চলাকালে গোসাইবাড়ি মাস্টার পাড়ার জিন্নাহর ছেলে সোহেল রানা মাঠের ভেতর প্রবেশের চেষ্টা করে। এসময় দর্শক সারির জাকির হোসেন স্বাধীন তাকে মাঠের ভেতর প্রবেশ করতে নিষেধ করে।এনিয়ে দুই জনের মধ্যে বাকবিতান্ডার এক পর্যায়ে সোহেল রানা ক্ষুব্ধ হয়ে জাকির হোসেন স্বাধীনকে ছুরিকাঘাত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ছুরিকাঘাতের পর থেকে সোহেল রানা পলাতক রয়েছে। জাকির হোসেন স্বাধীন আহত হওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে তার অভিভাবকসহ এলাকাবাসী খেলার মাঠে পরিচালনা কমিটির মঞ্চ ভাংচুর করেছে।

খেলা পরিচালনা কমিটির সভাপতি নূর আলম এ প্রতিবেদক-কে বলেন, খেলা চলাকালীন সময়ে মাঠের ভেতর প্রবেশ করাকে কেন্দ্র করে জাকির হোসেন স্বাধীনকে ছুরিকাহতের ঘটনা ঘটে। এঘটনার পর ক্রিকেট টুর্নামেন্ট বন্ধ ঘোষনা করা হয়েছে।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা এ প্রতিবেদক-কে বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সোহেল রানাকে গ্রেফতার চেষ্টা অব্যহত আছে।

 

 

  • সর্বশেষ