শিরোনাম
◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী ◈ বাসে ৬৪ শতাংশ, লঞ্চ ভাড়া দেড়গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব ◈ ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য ইসলামাবাদে পৌঁছাল মার্কিন দল ◈ সোমবার বগুড়ায় যাত্রা, ‘ই-বেইল বন্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ১৫ মে, ২০২১, ০৮:০১ রাত
আপডেট : ১৫ মে, ২০২১, ১০:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালিয়াকৈরে পুলিশ পরিচয়ে ডাকাত দলের হামলা, আটক-২

ফজলুল হক: গাজীপুরের কালিয়াকৈরে সুত্রাপুর এলাকায় সাসেক সড়ক উন্নয়ন প্রকল্প-২ এর ঠিকাদার প্রতিষ্ঠান আব্দুল মোনায়েম লিমিটেড এর বেইজ ক্যাম্পে পুলিশ পরিচয়ে ডাকাত দল নিরাপত্তাকর্মীদের অস্ত্রের মুখে জিম্মি করে মালামাল লুট করে নেয়ার অভিযোগ উঠেছে।

শুক্রবার (১৪ মে) গভীর রাতে সাসেক সড়ক উন্নয়ন প্রকল্পে এ ঘটনা ঘটে। এ সময় বাধা দিতে গেলে ছুরিকাঘাতে ৫ নিরাপত্তা কর্মী আহত হন। পরে নিরাপত্তাকর্মীরা দুই ডাকাতকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে।

পুলিশ ও নিরাপত্তাকর্মীরা জানিয়েছেন, শুক্রবার (১৪ মে) সাড়ে ৭টার দিকে ২০ থেকে ২৫ জনের একদল ডাকাত পুলিশ পরিচয়ে ক্যাম্পের ভেতওে প্রবেশ করে। পরে অস্ত্রের মুখে জিম্মি করে জিজ্ঞাসাবাদের অজুহাত দেখিয়ে একটি কক্ষে নিরাপত্তাকর্মীদের আটক করে রাখা হয়। এ সময় ক্যাম্পে থাকা বৈদ্যুতিক মটর , ট্রান্সফরমার, গাড়ির ব্যাটারিসহ বিপুল পরিমাণ মালামাল একটি ট্রাক ভর্তি করে লুট করে পালিয়ে যায়।

এদিকে বাকীরা পালিয়ে গেলেও নিরাপত্তাকর্মীরা রাজিব হোসেন (২৫) ও রাজু আহমেদ, বাতেন (২৮) নামে দুই জনকে আটক করে গণপিটুনি দেয়। এসময় ডাকাতদের ধস্তাধস্তি ও ছুরিকাঘাতে সাব্বির আহমেদ, আবুল কাশেম, হাবিবুল্লাহ, বিজয় চন্দ্র রায়সহ ৫ নিরাপত্তাকর্মী আহত হয়। পরে আটক দুই ডাকাত সদস্যকে টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কালিয়াকৈর থানার অপারেশন ওসি পারভেজ আহমেদ জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুই ডাকাতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এখনো কোন মামলা হয়নি। মামলা হলে বাকীদের আসামিদের গ্রেপ্তার করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়