শিরোনাম
◈ ৫০ বছরের কম বয়সীদের মধ্যে ৭ ধরনের ক্যানসার বাড়ছে, গবেষণায় উদ্বেগজনক তথ্য ◈ মেসির বিদায়ী ম্যাচেও কেলেঙ্কারি, এএফএর বিরুদ্ধে ‘অর্থলোভী’ কর্মকাণ্ডের অভিযোগ! ◈ বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে নাঃখাদ্যমন্ত্রী ◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা ◈ সরকারি কলেজের বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত, জারি নতুন নির্দেশনা ◈ প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোর করে পদত্যাগে স্বাক্ষরের অভিযোগ ◈ ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে অযোগ্য হতে পারেন: মার্কিন দূতাবাস ◈ ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন নির্দেশনা, জেনে নিন বুকিংয়ের নিয়ম ◈ খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ১৫ মে, ২০২১, ০৪:৪৫ দুপুর
আপডেট : ১৫ মে, ২০২১, ০৪:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জামায়াত নেতা ও সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী তিন দিনের রিমান্ডে

রিয়াজুর রহমান:[২] শনিবার (১৫ মে) বিকাল ৩টার একটু পর চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহরিয়ার ইকবালের আদালতে হাটহাজারীতে হেফাজতের তাণ্ডবের ঘটনায় গ্রেপ্তারকৃত জামায়াতের কেন্দ্রীয় নেতা ও সাতকানিয়ার সাবেক সাংসদ শাহজাহান চৌধুরীকে হাজির করে পুলিশ সাত দিনের রিমান্ড চান। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ডের আদেশ দেন। জেলা কোর্ট পরিদর্শক হুমায়ূন কবীর বিষয়টি নিশ্চিত করেছেন।

[৩] উল্লেখ্য, শুক্রবার (১৫) মে মধ্যরাতে সাতকানিয়া পৌরসভা ৪ নম্বর ওয়ার্ডের ছমদর পাড়া ২ নম্বর গলির নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শাহজাহান চৌধুরীকে হাটহাজারীর তিন মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার বিকেলে আদালতে তোলা হয়। এর আগে তাকে হাটহাজারী থানা পুলিশ প্রাথমিক জিজ্ঞেসাবাদ করে।

[৪] শাহজাহান চৌধুরী পরিবার নিয়ে চট্টগ্রাম শহরে বসবাস করলেও ঈদ করতে ঈদের আগের দিন রাতে গ্রামের বাড়িতে আসেন। ঈদের দিন দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে রাতে নিজ বাড়িতে অবস্থান করছিলেন।

[৫] রাত আড়াইটার দিকে সাতকানিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ সাতকানিয়া পৌরসভার ছমদর এলাকার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ