শিরোনাম
◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি ◈ চলতি অর্থ বছরের ৩১৮.৬৩৯ কি.মি. খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে : পানি সম্পদ মন্ত্রী  ◈ চাহিদার চাপে তেলশূন্য পাম্প—নিয়ন্ত্রণে ঢাকায় চালু হচ্ছে পরীক্ষামূলক ‘ফুয়েল পাস’ ◈ প্রবাসী আয়ে নতুন ইতিহাস, এক মাসেই সর্বোচ্চ প্রবাহ ◈ দেশবাসীর রায়কে অবমূল্যায়ন করার অভিযোগ তুলে সংসদে বিরোধীদলের ওয়াকআউট ◈ জামায়াতের উপর বিএন‌পির নজরদা‌রি, পুতুল‌কে সাম‌নে রে‌খে ফেরার অপেক্ষায় পলাতক আওয়ামী লীগ ◈ ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিলো ব্রাজিল ◈ রাজনৈতিক হয়রানিমূলক ২৩,৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে: আইনমন্ত্রী

প্রকাশিত : ১৫ মে, ২০২১, ১২:২১ দুপুর
আপডেট : ১৫ মে, ২০২১, ১২:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নেত্রকোনায় শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে স্ত্রীর হাতে স্বামী খুন, আটক ১

নেত্রকোনা প্রতিনিধি: [২] নিহত ব্যক্তির নাম রুক্কু মিয়া। তিনি জেলার পূর্বধলা উপজেলার লেটিরকান্দা গ্রামের শামসুদ্দিনের ছেলে। আজ সকালে নেত্রকোনার কলমাকান্দার উপজেলার কৈলাটি গ্রামে এ ঘটনা ঘটে।

[৩] অভিযুক্ত স্ত্রীর নাম রুবিনা আক্তার (২৭)। তিনি কৈলাটি গ্রামের বাবুল হেলালীর মেয়ে। তাকে আটক করেছে পুলিশ।

[৪] পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রুক্কু মিয়া কয়েক বছর আগে রুবিনা আক্তারকে বিয়ে করেন। রুক্কু মিয়া এর আগেও আরও দুইটি বিয়ে করেন। আগের বিয়ের তথ্য গোপন করার কারণে তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল।

[৫] দাম্পত্য কলহের জেরের মধ্যেই শুক্রবার শ্বশুরবাড়িতে বেড়াতে যান রুক্কু মিয়। আজ সকালে কলহের একপর্যায়ে স্ত্রীর কুড়ালের কোপে মারা যান তিনি।

[৬] কলমাকান্দা থানার ওসি এটিএম মাহমুদুল হক জানান, রুক্কু মিয়া মোট তিনটি বিয়ে করেন। এ কারণে তাদের দাম্পত্য কলহ চলছিল। কলহের একপর্যায়ে রুবিনা স্বামী রুক্কু মিয়াকে কুড়াল দিয়ে কোপ দেন। এতে ঘটনাস্থলেই রুক্কু মিয়া নিহত হন।

[৭] ওসি আরও জানান, স্বামীকে হত্যার বিষয়টি স্বীকার করেছেন রুবিনা। তাকে আটক করা হয়েছে। সম্পাদনা : টিএম হুদা

  • সর্বশেষ
  • জনপ্রিয়