শিরোনাম
◈ বেসরকারি ৪ ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ ◈ ভোটের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে আরও পাঁচ প্রার্থীর আবেদন গ্রহণ ◈ মিরপুরের পিচের প্রশংসা কর‌লেন পাকিস্তানি কোচ মাইক হেসন  ◈ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্পট মার্কেট থেকে দুই লাখ টন ডিজেল কিনছে বিপিসি ◈ ইরানের বর্তমান শাসন পতনের পর যুক্তরাষ্ট্র বিপুল অর্থ আয় করতে পারবে: লিন্ডসে গ্রাহাম ◈ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি ◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু

প্রকাশিত : ১৪ মে, ২০২১, ০৭:৪০ বিকাল
আপডেট : ১৪ মে, ২০২১, ০৭:৫৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে মুসলিম বিশ্ব নেতাদের প্রতি আল্লামা ফরীদ উদ্দীন মাসউদের আহ্বান

আল আমিন: [২] ফিলিস্তিনের ভূমিতে দখলদার ইসরায়েলের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে অরাজনৈতিক সামাজিক সংগঠন, বাংলাদেশ জমিয়তুল উলামা।

[৩] শুক্রবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, সভ্য পৃথিবীর জন্য ইসরায়েল নামক সন্ত্রাসী রাষ্ট্রটি একটি হুমকি। প্রতিষ্ঠালগ্ন থেকেই জুলুম ও নিপীড়ন ইসরায়েলের অন্যতম একটি হাতিয়ার।

[৪] শেখ জাররা এলাকা থেকে নিরীহ ফিলিস্তিনিদের অস্ত্রের মুখে উচ্ছেদ ও আল আকসা মসজিদ কম্পাউন্ডে ইসরায়েলের সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, দেশ, জাতি ও ধর্ম নির্বিশেষে আমাদের প্রত্যেকের স্ব-স্ব স্থান থেকে এ হামলার প্রতিবাদ এবং ফিলিস্তিনিদের প্রতি সহমর্মিতা প্রদর্শন করা উচিৎ।

[৫] বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়ে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান বলেন, কোনো ফাঁকা বুলি নয়, ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন।

[৬] বাংলাদেশ সদাসর্বদা ফিলিস্তিনের পাশে আছে জানিয়ে আল্লামা মাসঊদ বলেন, বাংলাদেশ সরকারকে বাংলাদেশ জমিয়তুল উলামা অনুরোধ করছে, অনতিবিলম্বে যাবতীয় চিকিৎসা সরঞ্জামাদিসহ ফিলিস্তিনে একটি সুপ্রশিক্ষিত মেডিক্যাল টিম প্রেরণ করুন। এক্ষেত্রে ফিলিস্তিনের করোনা পরিস্থিতিও আমাদের সামনে রাখতে হবে যোগ করেন তিনি।

[৭] আল্লামা মাসঊদ বলেন, বঙ্গভ্যাক্সসহ বাংলাদেশে উৎপাদিত করোনাভাইরাসের টিকা বিদেশে রপ্তানির জন্য প্রস্তুত হলে ফিলিস্তিনকে যেন অগ্রাধিকার দেয়া হয় এ বিষয়টিও আমরা সরকারকে বিবেচনায় রাখতে অনুরোধ করবো। সম্পাদনা : ভিকটর রোজারিও

  • সর্বশেষ
  • জনপ্রিয়