শিরোনাম
◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল ◈ নুডলস খেয়ে নয় যে কারণে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ কাতারে গ্রেপ্তার সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান ◈ মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের বিষয়টি পুলিশ তদন্ত করছে: ডিবি প্রধান ◈ টেকনাফে আবারও সক্রিয় মানবপাচার চক্র, অপহরণ করে সাগরপথে পাচার হচ্ছে মানুষ! ◈ ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করল ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ ◈ দেশের সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক ও প্রযুক্তিনির্ভর সশস্ত্র বাহিনী গড়ার ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের

প্রকাশিত : ১৪ মে, ২০২১, ০৪:১৮ দুপুর
আপডেট : ১৪ মে, ২০২১, ০৪:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোলাহলশূন্য বিনোদন কেন্দ্রগুলো

সুজন কৈরী : করোনাভাইরাসের সংক্রমণ রোধে গতবছরের মতো এবারও রাজধানীর বিনোদনকেন্দ্রগুলো বন্ধ। ফলে ঈদের ছুটিতে বিনোদনকেন্দ্রগুলো জনশূন্য।

করোনা মহামারির দাপটে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে চিড়িয়াখানা, বোটার্নিক্যাল গার্ডেন, আহসান মঞ্চিল, লাল বাগ কেল্লা, জাতীয় জাদুঘর, মুক্তিযুদ্ধ জাদুঘর। বন্ধ রয়েছে রমনা পার্কও। যদিও স্বাস্থ্যপ্রেমীদের জন্য সকাল-বিকাল দুবেলা খুলে দেয়া হয়। কিন্তু ঈদের ছুটিতে বন্ধ রয়েছে।

এদিকে করোনার কারণে বন্ধ রয়েছে বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত শ্যামলীর ডিএনসিসি ওয়ান্ডার ল্যান্ড, ঢাকার আশপাশের বেশ কিছু থিম পার্কও।

সেই সঙ্গে বন্ধ রয়েছে ওসমানী উদ্যান, জোড়পুকুর মাঠ, বাসাবোর শহীদ আলাউদ্দিন পার্ক, পুরান ঢাকার লালবাগে অবস্থিত রসুলবাগ পার্কসহ সিটি করপোরেশনের অন্যান্য মাঠ ও পার্ক।
বিনোদন কেন্দ্রগুলোর প্রধান ফটকে তালা ঝুলছে। দর্শনার্থীরা গিয়ে খোলা না পেয়ে ফিরে যাচ্ছেন।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় গত ২ এপ্রিল থেকে রাজধানীর মিরপুরে জাতীয় চিড়িয়াখানা ও রংপুর চিড়িয়াখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

  • সর্বশেষ