শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বোম্বস’ ইরানে ফেলার পরিকল্পনা, কতটা ভয়ংকর এই বোমা? ◈ একদিনে যে তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পায়রা বন্দরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের পথ সুগম, আন্ধারমানিক সেতুর ডেক নির্মাণ সম্পন্ন ◈ সাগরে ভাসছে হাজার হাজার আইফোন ১৮! জেলেদের হাতে কোটি টাকার ‘ধন’ (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের নিরাপত্তা জোরদারের নির্দেশ তারেক রহমানের, থাকছে বিশেষ প্রটোকল ◈ সাফে জাতীয় দলের জার্সিতে রোনান সু‌লিভান, সরাসরি অভিষেকের অপেক্ষা ◈ নেত্রকোনায় দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা ◈ শাহ আমানত বিমানবন্দরে দফায় দফায় চুরি, অন্ধকারে পড়েছিল এক কিলোমিটার এলাকা ◈ আমদানিতে চাহিদা বাড়ায় ডলারের দাম ফের বাড়ছে, আন্তঃব্যাংকে সর্বোচ্চ ১২৩ টাকা ৫০ পয়সা ◈ অনলাইন বিজ্ঞাপনের আড়ালে ইসরায়েলের বিশ্বজুড়ে নজরদারি, বাদ যায়নি পেন্টাগন-ন্যাটো-জাতিসংঘও

প্রকাশিত : ১৪ মে, ২০২১, ১২:৫১ দুপুর
আপডেট : ১৪ মে, ২০২১, ১২:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ২০১৯ থেকে ডেঙ্গু,এরপর শুরু হয়েছে করোনাকাল শিশুদের সাবধানে রাখুন: ডা. আয়শা আক্তার

শাহীন খন্দকার: [২] রাজধানীর শ্যামলী ২৫০ শয্যা যক্ষা হাসপাতালের সহকারি পরিচালক ডা. আয়শা আক্তার আরো বলেন, বিরামহীন ভাবে চলছে করোনা মহামারি। কবে শেষ হবে জানা নেই, দুনিয়া জুড়ে যুদ্ধ জয়ের জন্য ভ্যাকসিন কার্যক্রম চলছে, কেউ থেমে নেই। ভাইরাসটি প্রতিনিয়ত সংক্রমণের রূপ বদল করে সংক্রমণ ঘটাচ্ছে। ভাইরাস থেকে বাঁচতে হলে আমাদেরকে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

[৩] তিনি বলেন, মাস্ক পরতে হবে, সামাজিক দূরত্ব মেনে চলতে হবে ও সাবান দিয়ে ভালোভাবে হাত ধুতে হবে।

[৪] ডা. আয়শা আক্তার আরো বলেন, করোনাভাইরাসের আতঙ্কেও মধ্যেই ডেঙ্গুর মৌসুম শুরু হয়েছে। শুক্রবার কথা হয় হাসপাতালে ডিউটিরত অবস্থায় এই চিকিৎসকের সঙ্গে। তিনি বলেন বিশেষ করে শিশুদের সতর্ক অবস্থায় রাখতে হবে, কারণ ডেঙ্গু ও চিকুনগুনিয়া মশার কামড়ের মাধ্যমে ছড়ায়। করোনাভাইরাস ছড়ায় মানুষের হাঁচি-কাশি ও শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে, হাত ও বস্তুর স্পর্শে। এটি বেশি সংক্রামক।

[৫] সহকারি পরিচালক বলেন, প্রাথমিকভাবে সব ভাইরাসজনিত রোগের উপসর্গ শুরু হয় জ্বর দিয়ে। সবগুলোতেই জ্বর, শরীরব্যথা বা শরীর ম্যাজম্যাজ, অরুচি, বমিভাব, বমি, ক্লান্তি হতে পারে। ইনফ্লুয়েঞ্জা আর করোনায় গলাব্যথা ও শুকনো কাশিও থাকে। করোনার সংক্রমণের মৃদু উপসর্গ সাধারণ ফ্লুর মতই। কিন্তু এ সময় এই সাধারণ উপসর্গকেও আমলে নিতে হবে, করোনা পরীক্ষা করাতে হবে।

[৬] তিনি আরও বলেন, ডেঙ্গুর উপসর্গগুলোর মধ্যে রয়েছে প্রচণ্ড মাথাব্যথা, শরীরব্যথা, চোখের পেছনে ব্যথা, শরীরে র‌্যাশ। তবে প্রতিবছর ডেঙ্গুর ধরন খানিকটা পাল্টায়। ফলে কাশি হওয়াও বিচিত্র নয়। বমি, ডায়রিয়াও হতে পারে। করোনা আর ডেঙ্গু উভয় রোগেই চোখ লাল হতে পারে। কাজেই জ্বর ১০১ ডিগ্রি ফারেনহাইটের ওপর উঠলে সতর্কভাবে উপসর্গগুলো লক্ষ্য করুন ও চিকিৎসকের শরণাপন্ন হতে পরামর্শ দিলেন। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ