শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কার‌ণে স্থগিত হ‌তে পা‌রে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ  ◈ ইরান সংঘাত নিয়ে চাপে ট্রাম্প, যুদ্ধ শেষের পরামর্শ দিচ্ছেন উপদেষ্টারা: ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন ◈ আপাতত জ্বালানি তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী ◈ যুদ্ধ পরিস্থিতিতে সংকট ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়নে মন্ত্রিসভা কমিটি গঠন ◈ জামিন করাতে ঘুষ চাওয়ার অভিযোগের অভ্যন্তরীণ তদন্ত হবে: চিফ প্রসিকিউটর ◈ স্কুল-কলেজ কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা শিথিল করল সরকার ◈ এফএ কা‌পের সে‌মিফাইনা‌লে ওঠার লড়াই‌য়ে মুখোমুখি ম‌্যান‌চেস্টার সিটি ও লিভারপুল ◈ উ‌য়েফা চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে রা‌তে বার্সেলোনার বিরু‌দ্ধে খেল‌বে নিউক্যাসল ◈ পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজের উপদেষ্টার পদায়ন চান জামায়াতের আমির ◈ ঈদের ছুটিতেও খোলা থাকবে কাস্টম হাউস ও শুল্ক স্টেশন

প্রকাশিত : ১৪ মে, ২০২১, ১১:৪১ দুপুর
আপডেট : ১৪ মে, ২০২১, ১১:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আশুগঞ্জে মোটরসাইকেলসহ মাদক উদ্ধার,আটক ৪

গোলাম সারোয়ার : [২] দুইটি পৃথক অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানাধীন টোলাপ্লাজা এলাকা থেকে ০৯.৬ কেজি গাঁজা, ১ টি মোটরসাইকেলসহ ০৪ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প। আজ সকালে র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

[৩] র‌্যাব সূত্রে প্রকাশ, গত ১৩ মে রাত৮:৩০ টায় র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প, কিশোরগঞ্জের একটি আভিযানিক দল আশুগঞ্জ থানাধীন গোলচত্তর যাত্রী ছাউনীর সামনে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মো. শাহাব উদ্দিন (২২), মো. নয়ন মিয়াকে (৩১) গ্রেপ্তার করেন।

[৪] এসময় আটক আসামির নিকট হতে ৬.৮ কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করে জব্দ করা হয় এবং একইদিন আনুমানিক ১০.২৫ ঘটিকায় র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প, কিশোরগঞ্জ এর একটি আভিযানিক দল ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানাধীন সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজার অনুমান ২০০ গজ পূর্ব দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ঢাকাগামী লেনের উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মো. শাহ আলম (২৯), মো. সুমনকে (২১), গ্রেপ্তার করেন।

[৫] এসময় আটক আসামিদের নিকট হতে ২.৮ কেজি মাদকদ্রব্য গাঁজা, ০১ টি মোটরসাইকেল উদ্ধার করে জব্দ করা হয়। উদ্ধারকৃত মোট গাঁজার পরিমান ৯.৬ কেজি, ০১টি মোটরসাইকেল টাকা উদ্ধার করে জব্দ করা হয়।

[৬] আটক আসামিদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবত ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী এলাকা হতে চোরা চালানের মাধ্যমে গাঁজা দেশের অভ্যন্তরে নিয়ে আসত। তারা বর্ণিত গাঁজার চালান রাজধানীর জনৈক ব্যক্তির নিকট বিক্রয়ের জন্য নিয়ে যাচ্ছে বলে আটক আসামিরা স্বীকার করে।

[৭] উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সম্পাদনা : টিএম হুদা

  • সর্বশেষ
  • জনপ্রিয়