শিরোনাম
◈ সৌদি আরবের মক্কার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশি হাফেজ নুরুদ্দিন জাকারিয়া ◈ রাষ্ট্রপতি নির্বাচন: ‘রাজনৈতিক বার্তা দিতেই অংশগ্রহণ’, বললেন বিরোধীদলীয় চিফ হুইপ ◈ কলকাতার আগুনে প্রাণহানি: ‘যা যা করার আছে, নিশ্চয়ই করব’ ◈ পেছনের পর এবার সামনেও নম্বর প্লেট, মোটরসাইকেলে আসছে নতুন নিয়ম ◈ ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট, সংসদে ভোট দিলেন তারেক রহমান ও মির্জা ফখরুল ◈ লা লিগায় দারুণ সূচনা  অ্যাটলেটিকো মাদ্রিদের ◈ ১৯৯১ সালের উত্তেজনা এবারও কি ফিরবে? ◈ কক্সবাজারের ২১৪ কোটি টাকার আইকনিক রেলস্টেশন ৩ বছরেও চালু হয়নি, নষ্ট হচ্ছে অবকাঠামোও সরঞ্জাম ◈ বঙ্গভবন থেকে বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ ◈ ব্যালট পেপারসহ ভোটের সামগ্রী নিয়ে সংসদের পথে ইসি

প্রকাশিত : ১৪ মে, ২০২১, ১২:৩৯ রাত
আপডেট : ১৪ মে, ২০২১, ১২:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিলেটে করোনায় মৃত্যু বেড়ে ৩৭৫

আবুল কাশেম রুমন:  সিলেটে মহামারি করোনায় গত ২৪ ঘন্টায় আরো ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এক বছরে সিলেট বিভাগে মৃত্যু হয়েছে ৩৭৫ জনের। এরমধ্যে সিলেট জেলায় মৃত্যু হয়েছে ৩০০ জনের।

এদিকে ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ৫৩ জনের । যার মধ্যে ১৭ জনই সিলেটের। আর একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ১১৬জন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, গেল ২৪ ঘন্টায় সিলেটের চারটি ল্যাবে নমুনা পরীক্ষায় ৫৩ জন করোনা আক্রান্ত সনাক্ত হন। এর মধ্যে সিলেট জেলার ১৭ জন, সুনামগঞ্জের ১ জন, মৌলভীবাজারে ১২ জন ও সিলেট ওসমানী মেডিক্যাল কলেজে আরও ২৩ জনের করোনা সনাক্ত হয়।

নতুন এই ৫৩ জনসহ সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৩৯২ জন। এরমধ্যে শুধুমাত্র সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৮৩০ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৭৬১ জন, হবিগঞ্জে ২ হাজার ৪২৯ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৩৭২ জনের করোনায় আক্রান্ত সনাক্ত হয়েছে।

গেল ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১১৬ জন। এরমধ্যে সিলেটের ৫২ জন, সুনামগঞ্জে ৪ জন, হবিগঞ্জে ৫০ জন, মৌলভীবাজারে ১০ জন। এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ২০ হাজার ২৪৮ জন। এর মধ্যে সিলেট জেলার ১৩ হাজার ৪০৫ জন। এছাড়া এখন পর্যন্ত সুনামগঞ্জে ২ হাজার ৬৮৬ জন, হবিগঞ্জে ১ হাজার ৯২৩ জন ও মৌলভীবাজারে ২ হাজার ২৩৪ জন সুস্থ হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সিলেট জেলায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৮ জন করোনা আক্রান্ত রোগী। সবিমিলিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২০৫ জন। এরমধ্যে সিলেট জেলায় ১৮৯ জন, সুনামগঞ্জে ৪ জন, হবিগঞ্জে ১১ জন ও মৌলভীবাজারে ১ জন।

গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে যে ২ জন মারা গেছেন তারা সিলেট জেলার বাসিন্দা। এ পর্যন্ত সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৭৫ জনে। এরমধ্যে সিলেট জেলার ৩০০ জন, সুনামগঞ্জে ২৮ জন, হবিগঞ্জে ১৮ জন ও মৌলভীবাজারের ২৯ জন রয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়