শিরোনাম
◈ দাবদাহ মোকাবিলায় বাংলাদেশের পোশাক কারখানায় শীতলীকরণ প্রযুক্তি, ৪ বছরেই বিনিয়োগ ফেরত! ◈ সেই আগুন সন্ত্রাসেই ভরসা আওয়ামী লীগের! ◈ কুমিল্লার স্কুলছাত্র অপ্রতিম হত্যায় পুলিশের বক্তব্যে যে ৩ প্রশ্নের উত্তর মেলেনি! ◈ অ‌ধিনায়ক বাবর আজম‌কে ওয়া‌সিম আকরাম, কিছু না জানলে কি ইংল‌্যা‌ন্ডে ছোলা বিক্রি করতে এসেছিলে? ◈ স্থানীয় নির্বাচন সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের রাজনৈতিক পরিচয় খুঁজছে পুলিশ, তৈরি হচ্ছে তালিকা ◈ মেসিকে বার্সেলোনায় ফেরাতে চেয়েও পারেননি! কারণ জানা‌লেন প্রাক্তন সতীর্থ জাভি ◈ র‌শিদ খান নেতৃত্ব হারিয়ে ক্ষুব্ধ, সরব আফগানিস্তান ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে ◈ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ বাংলাদেশ-ইউনান বাণিজ্য সম্প্রসারণে নতুন সম্ভাবনা, বাড়ছে বিনিয়োগ ও ব্যবসায়িক সংযোগ ◈ স্থানীয় নির্বাচন: ৪ হাজার ৫৮০ ইউপির ভোট সামনে রেখে ১৩২ কোটি টাকার কেনাকাটা

প্রকাশিত : ১৩ মে, ২০২১, ০৯:৪০ রাত
আপডেট : ১৩ মে, ২০২১, ০৯:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নাড়ির টানে ঘরে ফেরা মানুষদের গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া!

শাহীন খন্দকার: [২] দূরপাল্লার গণপরিবহন না থাকায় চরম ভোগান্তিতে পড়ছেন ঈদযাত্রীরা। এবারের ঈদযাত্রায় চার থেকে পাঁচগুণ বেশি খরচ হচ্ছে সবার। আর এ দুর্দশায় সবচেয়ে বেশি পড়েছেন শ্রমজীবী সাধারণ মানুষ। স্বল্প আয়ের এসব মানুষ অতিরিক্ত খরচের বোঝা মাথায় নিয়ে যাত্রা করেছেন নাড়ির টানে।

[৩] করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে চলছে সরকার ঘোষিত বিধিনিষেধ। যাতে আন্তঃজেলা পরিবহন চলাচল বন্ধ রয়েছে। একই সঙ্গে বন্ধ রয়েছে যাত্রীবাহী ট্রেন ও লঞ্চ চলাচল। ফলে ভেঙে ভেঙে প্রাইভেটকার, মাইক্রোবাস, পিকআপ ভ্যান, ট্রাকে করে ঢাকা ছেড়েছেন মানুষ। অনেকেই উপায়ন্ত না পেয়ে হেঁটেও যাত্রা করেছেন বাড়ির উদ্দেশ্যে।

[৪] ঢাকা থেকে রাজশাহী যাওয়া যাত্রী আলম শেখ বলেন, আমি তিন-চার মাস পরপরই বাড়ি যাই। সাধারণত ননএসি বাসে ৫শ টাকা এবং এসি বাসে ৮৫০ টাকা লাগে। কিন্তু এবার বাড়ি যেতে ১৮শ থেকে দুই হাজার টাকা লাগবে।

[৫] ঢাকা থেকে শ্রীমঙ্গলের বাস ভাড়া নন-এসি ৩শ ৫০ টাকা এবং এসি ৫০শ টাকা। কিন্তু এবারের ঈদযাত্রায় সে খরচ দাঁড়াচ্ছে দেড় হাজার টাকায়। নানা ঝক্কি পেরিয়ে যারা ঢাকা থেকে উত্তরবঙ্গের দিকে ফিরছেন তাদেরও ভোগান্তির শেষ নেই। সরাসরি কোনো পরিবহন না থাকায় কয়েকগুণ বেশি খরচ করে ঘরে ফিরছেন তারা।

[৬] ঢাকা থেকে সিরাজগঞ্জ অভিমুখী যাত্রী রাবেয়া বেগম বলেন, আমরা সব সময় বাসে করে আসি। নন এসি বাসের ভাড়া ২৫০ টাকা এবং এসি বাসের ভাড়া ৪৫০ থেকে ৫শ টাকা। এবার প্রাইভেটকার ভাড়া করে এসেছি। খরচ পড়েছে ১০ হাজার টাকা। অথচ আগে এ ভাড়া ছিল ৫ থেকে ৬ হাজার টাকা।

[৭] একই এলাকার বাসিন্দা আলম চেয়ারম্যান ঢাকা থেকে ফিরেছেন। তিনি বলেন, প্রাইভেটকার ভাড়া লেগেছে ১০ হাজার টাকা। এদিকে, লঞ্চ বন্ধ থাকায় নৌপথ পাড়ি দেওয়ার একমাত্র মাধ্যম এখন ফেরি। যারা নানা ঝক্কি পেরিয়ে যারা ঘাটে আসছেন তারা বললেন, চার থেকে পাঁচগুণ বেশি খরচ করে ঘাটে এসেছেন।

[৮] এক যাত্রী বলেন, ১ হাজার টাকা খরচ করে পাটুরিয়া ঘাটে আসছি। অটোরিকশা, পিকআপে আসছি। সব জায়গায় বাড়তি খরচ। এ বিষয়ে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, দূরপাল্লার বাস বন্ধের সুযোগ নিয়ে বছরব্যাপী দীর্ঘ লকডাউনে কর্মহীন আয়-রোজগার কমে যাওয়া কর্মজীবী-শ্রমজীবী নিম্ন আয়ের ঘরমুখী যাত্রীসাধারণের কাছ থেকে প্রাইভেটকার, মাইক্রোবাস, অটোরিকশা, সিটি সার্ভিস ও শহরতলীর বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য চলছে। সম্পাদনা: মেহেদী হাসান

  • সর্বশেষ