শিরোনাম
◈ আগামী বাজেটের পর দেশে মূল্যস্ফীতি আরো বাড়বে: সিপিডি ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ১৩ মে, ২০২১, ০৭:৫৯ বিকাল
আপডেট : ১৩ মে, ২০২১, ০৭:৫৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মিতু হত্যা মামলার আসামি সাকু'র ৪ দিনের রিমান্ড মঞ্জুর

রাজু চৌধুরী : [২] বৃহস্পতিবার (১৩ মে) বিকেল ৩:৪৫ এর দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন শুনানি শেষে এই আদেশ দেন।

[৩] নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দিন আহমেদ বলেন, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর ৭ দিনের রিমান্ডের আবেদনের প্রেক্ষিতে শুনানি শেষে আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

[৪] বুধবার (১২ মে) রাত ৮টার দিকে নিখোঁজ কামরুল সিকদার প্রকাশ মুছা’র বড় ভাই সাইদুল ইসলাম সিকদার প্রকাশ সাকুকে রাঙ্গুনিয়ার রানীরহাট এলাকা থেকে গ্রেফতার করে র‌্যাব-৭। মিতুর বাবা সাবেক পুলিশ কর্মকর্তা মোশাররফ হোসেনের দায়ের করা হত্যা মামলায় তাকে আসামি করা হয়েছে। গ্রেফতারের পর সাইদুলকে পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়।

[৫] মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই চট্টগ্রামের পরিদর্শক সন্তোষ কুমার চাকমা বলেন, আসামি সাইদুলকে মিতু হত্যাকাণ্ডের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। মিতু হত্যাকাণ্ডে বাবুল আক্তারের দায়ের করা মামলার তদন্তেও সাইদুল ও মুছা’র নাম এসেছিল বলে জানান। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়