শিরোনাম
◈ আ.লীগের নাশকতা ঠেকাতে জামায়াত-এনসিপিসহ জুলাই অভ্যুত্থানের দলগুলোর সঙ্গে সংলাপে বসবেন প্রধানমন্ত্রী ◈ এবার বিদেশিদের জন্য ব্যবসা করা কঠিন হচ্ছে সৌদিতে! ◈ সাজেকে সেনাবাহিনীর টহল দলের সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর দফায় দফায় গোলাগুলি ◈ পৃথিবীর কক্ষপথে সাময়িক ‘দ্বিতীয় চাঁদ’, ডিসেম্বর পর্যন্ত থাকবে মহাকাশে: যা বলছেন জ্যোতির্বিজ্ঞানীরা ◈ ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‍্যাংক, ওয়ান পেনশন’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে বাড়ি বাড়ি যাবেন কর্মীরা, প্রস্তুত রাখতে হবে যেসব কাগজপত্র ◈ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, যা জানালেন আইনমন্ত্রী ◈ দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা ◈ ঢাকার চারপাশের নদীতীরে ১০০ মিটারের মধ্যে স্থাপনা নির্মাণ বন্ধ, নতুন সিদ্ধান্ত সরকারের ◈ বছরের যে দুই মাসে ঘূর্ণিঝড়ের ঝুঁকি সবচেয়ে বেশি বাংলাদেশে

প্রকাশিত : ১৩ মে, ২০২১, ০৪:০৩ দুপুর
আপডেট : ১৩ মে, ২০২১, ০৬:৩০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিডে দেশে আরও ৩১ জনের মৃত্যু, শনাক্ত ১২৯০, সুস্থ ১৩৭০

মহসীন কবির, শাহীন খন্দকার: [২] এ পর্যন্ত করোনায় দেশে মোট মৃত্যু হয়েছে ১২ হাজার ৭৬ জনের। এর আগেরদিন বুধবার দেশে করোনায় ৪০ জন মারা গিয়েছিল এবং ১ হাজার ১৪০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছিল। সেই তুলনায় বৃহস্পতিবার করোনায় মৃত্যু কমলেও শনাক্ত বেড়েছে। একই সময় দেশে নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছেন ১ হাজার ২৯০ জন।

[৩] বৃহস্পতিবার পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ লাখ ৭৮ হাজার ৬৮৭ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

[৪] এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১ হাজার ৩৭০ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ১৯ হাজার ৬১৯ জন। ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৪২৪ জনের নমুনা সংগ্রহ করা হয়। তবে আগের নমুনাসহ পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ৪৭১টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৯ দশমিক ৫৮ শতাংশ।

[৫] ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে সরকারি হাসপাতালে ২৩ জন আর বেসরকারি হাসপাতালে ৬ জন এবং বাসায় ২ জন মারাগেছেন। এদের মধ্যে ১৭ জন পুরুষ এবং ১৪ জন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১৯ জনেরই বয়স ৬০ বছরের বেশি। ৫১-৬০ বছরের মধ্যে ৭ জন, ৪১-৫০ বছরের মধ্যে ৪ জন।

[৬] এছাড়া ৩১-৪০ বছরের মধ্যে একজন মারা গেছেন। সারাদেশে এপর্যন্ত পুরুষ মারাগেছে ৮,৭৪৩ জন আর নারী ৩,৩৩৩ জন। এদেও মধ্যে ঢাকা বিভাগে মারা গেছেন ৬,৯৮৫ চট্টগ্রামে ২,২৪৯ রাজশাহীতে ৬৩৬ খুলনা ৭২৮ বরিশালে ৩৬৭ সিলেটে ৪২২ রংপুরে ৪৪১ ময়মনসিংহে ২৪৮ জন মারগেছেন।

[৭]এদিকে বুধবার দ্বিতীয় ডোজ কোভিড ভ্যাকসিন নিয়েছেন ৩৬৫১১৫৩ জন আর ২৪ ঘণ্টায় নিয়েছেন, ৫৭,৬৩০ জন এবং এ পর্যন্ত সারাদেশে প্রথম ডোজ ভ্যাকসিন নিয়েছেন ৫৮,১৯৯১২ জন ২৪ ঘণ্টায় নিয়েছেন ২ জন। এছাড়া ৬ মে পর্যন্ত সারা দেশে ভ্যাকসিনের জন্য নিবন্ধন করেছে ৭২,৪৮৮২৯ জন।

  • সর্বশেষ