শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১৩ মে, ২০২১, ০১:০১ দুপুর
আপডেট : ১৩ মে, ২০২১, ০১:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবারও গঙ্গার পাড়ে বালিতে পোঁতা একাধিক মরদেহ উদ্ধার

ডেস্ক নিউজ: উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ… নদীতে লাশ ভেসে যাওয়ার ঘটনার বেশ কয়েক দিন ধরেই সাক্ষী থাকছে গোটা দেশ। এবার একাধিক লাশের খোঁজ মিলল নদীর ধারে। এ বারেও ঘটনাস্থল সেই উত্তরপ্রদেশ।

উত্তরপ্রদেশের উন্নাও জেলায় গঙ্গার ধারে বালির নীচে পাওয়া গেল দেহ। নদীর ধারে এ রকম দু’টি জায়গা থেকে বেশ কয়েকটি দেহ উদ্ধার হয়েছে। এগুলি কোভিড আক্রান্তদের দেহ কি না সে ব্যাপারে প্রশাসনের তরফে নিশ্চিত ভাবে কিছু জানানো হয়নি। স্থানীয়দের মোবাইলে তোলা ভিডিয়োতে দেখা গিয়েছে, বালির নীচে পুঁতে রাখা অধিকাংশ দেহ গেরুয়া কাপড়ে মোড়া। সূত্র: আনন্দবাজার পত্রিকা

জেলার এক উচ্চপদস্থ সরকারি আধিকারিক জানিয়েছেন, যে দু’টি জায়গায় দেহ পাওয়া গিয়েছে, তার মধ্যে একটি উন্নাও-সহ তিনটি জেলার লোকেদের অন্যতম সৎকার কেন্দ্র। এ ব্যাপারে উন্নাওয়ের জেলাশাসক রবীন্দ্র কুমার বলেছেন, ‘‘কিছু লোক দেহ না পুড়িয়ে নদীর ধারে বালিতে পুঁতে দেন। দেহ উদ্ধারের খবর পেয়ে আমি অফিসারদের ঘটনাস্থলে পাঠিয়েছিলাম। তাঁদের ঘটনার তদন্ত করে ব্যবস্থা নিতে বলছি।’’ তবে দেহগুলি কোভিড রোগীদের কি না সে ব্যাপারে এখনও নিশ্চিত তথ্য নেই বলেই জানিয়েছেন তিনি।

স্থানীয়রা মনে করছেন পোড়ানোর কাঠের অভাবেই এ ভাবে পুঁতে দেওয়া হয়েছে দেহ। এই সপ্তাহেই উত্তরপ্রদেশের গাজীপুরে গঙ্গায় দেহ ভাসতে দেখা যায়। সেই দৃশ্যের পুনরাবৃত্তি দেখা গিয়েছিল বিহারেও।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়