শিরোনাম
◈ ডিএমপি কমিশনার হলেন মোসলেহ্ উদ্দিন ◈ ঈদযাত্রায় শিক্ষার্থীদের বিভাগীয় শহরে পৌঁছে দেওয়ার জন্য বাস সার্ভিস চালুর সিদ্ধান্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ◈ বিশ্বকাপ খেলা এখ‌নো অ‌নি‌শ্চিত, তার প‌রেও ইরানের দল ঘোষণা ◈ দুবাইয়ে কর্মসংস্থানের নতুন দ্বার, নিয়োগ পাবে ৬ হাজার চালক ◈ ভারতে সংখ্যালঘুদের আক্রমণ আড়াল করতে বিদেশে আরএসএস’এর তদবির ◈ জাবি আলোনসো চেলসির নতুন কোচ! ◈ “বাস-রেলস্টেশনে টার্গেটের সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে তুলতাম”, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিল অজ্ঞান পার্টির মূলহোতা ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে জ্বালানি সমঝোতা, কী সুবিধা পাবে বাংলাদেশ? ◈ যশোরে আটক জেলা যুবলীগ সভাপতি মোস্তাফা ফরিদ গ্রেফতার ◈ ড. ইউনূসসহ সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

প্রকাশিত : ১৩ মে, ২০২১, ১০:০৬ দুপুর
আপডেট : ১৩ মে, ২০২১, ১২:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শিমুলিয়া-পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে আজও মানুষের ঢল, ১৪টি ফেরি চলছে, দুটি বিকল

মহসীন কবির: [২] ঈদের আনন্দ উপভোগ করতে রাজধানী ছেড়ে বৃহস্পতিবারও বাড়ি ফিরছে অংখ্য মানুষ।  ফলে অন্যবারের তুলনায় এবার বাড়ি ফিরতে ভোগান্তি হয় চরমে।  দৌলতদিয়া ও শিমুলিয়া ঘাটের দুর্ভোগটা একটু বেশি।সময় টিভি

[৩] সকাল রাজবাড়ীর দৌলতদিয়ায় ঘরমুখো মানুষের ঢল নেমেছে। ফেরি থেকে দৌলতদিয়া ঘাটে নেমে পরিবহন সঙ্কটে দক্ষিণাঞ্চলের হাজার হাজার যাত্রী সড়কের অবৈধ যানবাহনে যাতায়াত করছে। গুনতে হচ্ছে চার থেকে পাঁচগুণ ভাড়া। দূরপাল্লার গণপরিবহন চলাচল বন্ধ থাকায় যাত্রীদের ভোগান্তি পৌঁছেছে চরমে। ডিবিসি টিভি

[৪] দৌলতদিয়া প্রান্তে এসে যাত্রীরা মাইক্রোবাস, মাহেন্দ্র, অটোরিকশা ও মোটরসাইকেলসহ বিভিন্ন বাহনে অতিরিক্ত ভাড়া দিয়ে তাদের গন্তব্যে যাচ্ছে। এ সময় স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি কাউকে। এ দিকে দৌলতদিয়া প্রান্তের তিনটি ঘাট দিয়ে পারাপার হচ্ছে যাত্রী ও যানবাহন। দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল করছে ১৪টি। দুিটি বিকল হয়ে পড়েছে বলে জানা গেছে। এ ছাড়া আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও যানজট নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করছে পুলিশ।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়