শিরোনাম
◈ একাদশে ভর্তির প্রথম ধাপ থেকে ছিটকে পড়ল ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী ◈ অটোরিকশার সঙ্গে সংঘর্ষের পর খাদে বাস, পটুয়াখালীতে প্রাণ গেল ৩ জনের ◈ শিগগিরই ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়ার কথা ভাবছে সরকার: অর্থমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ফিরতে ইরানের ৩ শর্ত, মানলেই যুদ্ধ বন্ধ ◈ পরিবহন মালিক সমিতির জরুরি নির্দেশনা ◈ এবার কমলাপুর রেলস্টেশনে ককটেল বিস্ফোরণ ◈ অবশেষে আটক তুহিনের বাড়ি থেকে অপ্রতিমের আইফোন উদ্ধার: পুলিশ ◈ হিমবাহ ধস ও আকস্মিক বন্যার ঝুঁকি, বাংলাদেশসহ ৮ দেশকে সতর্ক করলেন গবেষকরা ◈ তারেক রহমানকে চলতি বছরেই সফরে নিতে চায় ভারত! ◈ রাজধানীতে সন্ধ্যার পর ৩ বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ

প্রকাশিত : ১৩ মে, ২০২১, ০২:৪৪ রাত
আপডেট : ১৩ মে, ২০২১, ০২:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারত থে‌কে দে‌শে ফেরা যা‌বে আরও ৩ বন্দর দি‌য়ে

অনলাইন ডেস্ক: বুধবার (১২ মে ) পররাষ্ট্র স‌চিব মাসুদ বিন মো‌মে‌নের নেতৃত্বে আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হ‌য়ে‌ছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ঢাকা পোস্ট

এতে বলা হয়, ভার‌তে অবস্থানরত বাংলা‌দে‌শিরা চুয়াডাঙ্গার দর্শনা, দিনাজপুরের হিলি ও চাঁপাইনবাবগঞ্জের সোনামুখী বন্দর দি‌য়ে দে‌শে ফির‌তে পার‌বেন। তিন বন্দর দিয়ে প্রবেশের সিদ্ধান্ত রোববার (১৬ মে) থেকে কার্যকর হবে।

ক‌রোনাভাইরাস প‌রি‌স্থি‌তিতে গত ২৬ এপ্রিল থেকে ভারতের সঙ্গে বাংলাদেশের স্থলসীমান্ত বন্ধ করে দেওয়ার পর বেনাপোল, আখাউড়া ও বুড়িমারী স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশের সুবিধা ছিল। তখন শর্ত দেওয়া হয় দে‌শে ফেরার পর ১৪ দি‌ন কোয়া‌রেন্টাইনে থাক‌তে হ‌বে।

প্রথম দফায় ভার‌তের স‌ঙ্গে ১৪ দি‌নের জন‌্য সব ধর‌নের স্থলসীমান্ত ব‌ন্ধের মেয়াদ শেষ হয় গত ৯ মে। পরে দ্বিতীয় দফায় স্থলসীমান্ত বন্ধের মেয়াদ আরও ১৪ দিন বাড়া‌নো হয়, যা ২৩ মে পর্যন্ত বলবৎ থাকবে।

এদিকে, ৯ এপ্রিল কলকাতার বাংলা‌দেশ উপ হাইক‌মিশন জানায়, অপ্রতুল কোয়ারেন্টাইন ব্যবস্থা ও আনুষঙ্গিক দিক বিবেচনায় ভারত থেকে দেশে ফিরতে চাওয়া বাংলাদেশি নাগরিকদের ঈদ পর্যন্ত কোনো এনওসি (অনাপত্তিপত্র) ইস্যু করা হবে না।

উল্লেখ্য, স্থলসীমান্ত বন্ধ করে দেওয়া হলেও ভারতের সঙ্গে পণ্যবাহী যানবাহনের চলাচল অব্যাহত র‌য়ে‌ছে।

  • সর্বশেষ