শিরোনাম
◈ মে‌সির দাপ‌টে বড় জয় ইন্টার মায়া‌মির ◈ ইরা‌নের ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো শত্রুর দিকে তাক করে রাখা হয়েছে: অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ◈ ইং‌লিশ লি‌গে দারুণ এক জয় পে‌লো ম‌্যান‌চেস্টার সি‌টি ◈ হামে মৃত্যুর সংখ্যা সরকারি হিসাবের চেয়ে অনেক বেশি, সমালোচনা এড়াতে স্বাস্থ্য অধিদপ্তর কম দেখাচ্ছে ◈ গাজীপুরে গরুচোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা, ট্রাক জ্বালিয়ে দিল জনতা ◈ সান্ডারল‌্যা‌ন্ডে হোঁচট খে‌লো ম্যানচেস্টার ইউনাইটেড ◈ বিশ্বকাপে মে‌ক্সি‌কো‌তে এক মাস শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি দেওয়া হবে ◈ আজ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন থালাপতি বিজয়, উপস্থিত থাকবেন রাহুল গান্ধী ◈ শুভেন্দুর নেতৃত্বে আস্থা, প্রশংসায় শেখ হাসিনা ◈ ড্রোনের পর এবার সমুদ্রের নিচে তুরস্কের নতুন ‘গোপন ঘাতক’, উন্মোচিত প্রথম দেশীয় মিনি-সাবমেরিন

প্রকাশিত : ১২ মে, ২০২১, ০৫:০৮ বিকাল
আপডেট : ১২ মে, ২০২১, ০৫:০৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আইপিএলের শুরুতেই কেকেআর তারকার সুন্দরী বউয়ের টিপ্পনি হজম করতে হয়েছিল রশিদকে

স্পোর্টস ডেস্ক : [২] এবছর সানরাইজার্স হায়দরাবাদ আইপিএল অভিযান শুরু করে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে। ১১ এপ্রিল কেকেআরের কাছে প্রথম ম্যাচে হারতে হয় সানরাইজার্সকে। শুধু মাঠের লড়াইয়েই নয়, বরং মাঠের বাইরে সোশ্যাল মিডিয়ার টক্করেও কাটিংয়ের স্ত্রী এরিন হল্যান্ডের কাছেও পর্যুদস্ত হতে হয় সানরাইজার্সের আফগান তারকা রশিদ খানকে।

[৩] আসলে ম্যাচের আগের দিন রশিদ সানরাইজার্সের জার্সিতে সোশ্যাল মিডিয়ায় নিজের কয়েকটি ছবি পোস্ট করেন। তিনি নিজেকে এবং সমর্থকদের উদ্দীপ্ত করার চেষ্টা করেন। ক্যাপশনে লেখেন, কালকের ম্যাচের জন্য সব প্রস্তুত। রশিদের এই পোস্টটি নজর এড়ায়নি হল্যান্ডের। তিনি কমেন্ট করেন, দুঃখিত, আমার মনে হয় এবার কেকেআর জিতবে।

[৪] বেন কাটিংকে এবারই নিলাম থেকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। স্বাভাবিকভাবেই স্বামীর আইপিএল ফ্র্যাঞ্চাইজির উপরেই বাজি রাখেন হল্যান্ড। শেষমেশ কলকাতা ম্যাচ জেতায় হল্যান্ডের দাবিই যথার্থ প্রমাণিত হয়।

[৫] অস্ট্রেলিয়ার অলরাউন্ডার কাটিংয়ের স্ত্রী এরিন হল্যান্ড একজন অস্ট্রেলিয়ার মডেল তথা টেলিভিশন প্রেজেন্টার। নাচ গানেও তার খ্যাতি রয়েছে। তিনি ২০১৩ সালে মিস ওয়ার্ল্ড অস্ট্রেলিয়া ছাড়াও মিস ওয়ার্ল্ড ওশিয়ানিয়া খেতাব জেতেন। এর আগেও ২০১৮ সালে আফগানিস্তান প্রিমিয়র লিগের সময় বেন কাটিংকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় রশিদের সঙ্গে মজাদার সব আলোচনা করতে দেখা গিয়েছে এরিনকে। - হিন্দুস্তানটাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়