শিরোনাম
◈ ব্যবসায়ী থেকে তিন মন্ত্রণালয়ের মন্ত্রী: কে এই শেখ রবিউল আলম? ◈ গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ◈ সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনায় যেসব বিএনপি নেত্রী ◈ ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, জানা গেল কে কোন দায়িত্বে? ◈ ফুটবল বিশ্বকাপ দেখতে আবেদন পড়েছে ৫০ কো‌টি ৮০ লাখ ◈ শেখ হাসিনা কি নেতাকর্মী‌দের ৩২ নম্ব‌রে যাতায়ত ও আওয়ামী লীগের কার্যালয় খোলার নির্দেশ দিয়েছেন?  ◈ দুই মাস পর ভারতীয় নাগরিকদের ভিসা দেওয়া শুরু করল বাংলাদেশ ◈ রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না, আশ্বাস দিলেন ধর্মমন্ত্রী ◈ এলডিসি উত্তরণ: তিন বছর স্থগিত চেয়ে জাতিসংঘে চিঠি দিলো বাংলাদেশ ◈ অন্তর্বর্তী সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে এখনো বিতর্ক কেন?

প্রকাশিত : ১২ মে, ২০২১, ০৪:৩৩ দুপুর
আপডেট : ১৩ মে, ২০২১, ০১:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঈদ পালন করল হাজীগঞ্জের শত শত মানুষ (ভিডিও)

হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি : [২] হাজীগঞ্জের সাদ্রা দরবার শরীফের একাংশ বুধবার ঈদুল ফিতর উদযাপন পালন করেছে। আজ বুধবার সকাল ১০টায় উপজেলার কয়েকটি গ্রামে কয়েক শতাধিক মানুষ ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

[৩] এদিকে অন্যান্য বছর সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করলেও এবছর একদিন আগেই ঈদ উদযাপন করলো সাদ্রা দরবার শরীফের অনুসারীরা। তাদের ২৯ রোজা পূর্ণ হয়েছে। সাদ্রা দরবার শরীফের প্রতিষ্ঠাতা পীর মরহুম মাওলানা ইসহাক খানের ছয় ছেলের মধ্যে বর্তমান পীর মাওলানা মুফতি জাকারিয়া আল মাদানীসহ চার ছেলে ঈদ উদযাপন করে।

[৪] তবে সাদ্রা দরবার শরীফের বড় হুজুর মরহুম মাওলানা আবু যোফার মো. আব্দুল হাইয়ের অনুসারীরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ৩০ রোজা পূর্ণ করে আগামীকাল বৃহস্পতিবার ঈদ উদযাপন করবেন।

[৫] এবিষয়ে সাদ্রা দরবার শরীফের বর্তমান পীরের ছেলে সাহেবজাদা ড. বাকী বিল্লাহ্ মিশকাত চৌধুরী বলেন, সৌদি আরব নয়, কোরআন ও হাদিসের আলোকে চাঁদ দেখার ওপর নির্ভর করে আমরা রোজা পালন ও ঈদ উদযাপন করে থাকি।

[৬] তিনি বলেন, গতকাল মঙ্গলবার নাইজার, সোমালিয়া ও পাকিস্তানের একটি প্রদেশে চাঁদ দেখা গেছে। তারা আজ ঈদ উদযাপন করছে। তাই আমরাও ঈদ উদযাপন করছি। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়