শিরোনাম
◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল ◈ নুডলস খেয়ে নয় যে কারণে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ কাতারে গ্রেপ্তার সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান ◈ মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের বিষয়টি পুলিশ তদন্ত করছে: ডিবি প্রধান ◈ টেকনাফে আবারও সক্রিয় মানবপাচার চক্র, অপহরণ করে সাগরপথে পাচার হচ্ছে মানুষ! ◈ ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করল ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ ◈ দেশের সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক ও প্রযুক্তিনির্ভর সশস্ত্র বাহিনী গড়ার ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের

প্রকাশিত : ১২ মে, ২০২১, ০৩:৩২ দুপুর
আপডেট : ১২ মে, ২০২১, ০৩:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কমলগঞ্জে চলন্ত অটোরিকশায় তরুণীকে যৌন হয়রানি, সিএনজি চালক আটক

স্বপন দেব :[২] মৌলভীবাজারের কমলগঞ্জে সিএনজি চালিত অটোরিকশায় চলন্ত অবস্থায় যৌন হয়রানির পর তরুণীকে অটোরিকশা থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে ৩ যুবক। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে সিএনজি চালককে আটক করেছে পুলিশ।

[৩] পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় এক যুবতী কমলগঞ্জের আদমপুর বাজার থেকে ঈদের কেনাকাটা শেষে নিজ বাড়ি হোমেরজান এলাকায় ফেরার জন্য অটোরিকশায় উঠেন। অটোরিকশায় ছিলেন চালক কাওছার তার সহযোগী জায়েদ ও জালাল হোসেন। ঘোড়ামারা এলাকায় আসার পর চলন্ত অটোরিকশার ভেতর তরুণীকে যৌন হয়রানি করতে শুরু করে।

[৪] এসময় যুবতী চিৎকার শুরু করলে তাকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেয়। পরে স্থানীয়রা তাকে রাস্তার পাশে দেখতে পেয়ে পরিবারের সদস্যদের জানালে ঘটনাস্থল থেকে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

[৫] কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সৌমিত্র দেব জানান, যুবতীর মাথা, মুখ ও হাতসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।

[৬] মেয়ের বাবা জানান, আদমপুর বাজারে তার মেয়ে ও মেয়ের জামাইকে ঈদ উপলক্ষে কাপড় কেনে দেন তাদের। এসময় মেয়ের শশুর বাড়ির লোকজনও ছিলেন। সম্প্রতি তাদের বিয়ে ঠিক হয়েছে। ঈদের পর মেয়ের বিয়ের আনুষ্ঠানিকতা হওয়ার কথা রয়েছে। পরে তার মেয়ে আদমপুর বাজার থেকে অটোরিকশায় বাড়ি যাওয়ার পথে দুর্ঘটনা ঘটে।

[৭] কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মেয়ের বাবা বাদী হয়ে ৩ জনকে অভিযুক্ত করে মামলা করেছেন। চালক কাওছার সহ অটোরিক্সাটি মঙ্গলবার মধ্য রাতে আটক করা হয়েছে। অন্যদের ধরতে অভিযান চলছে। সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ