শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বোম্বস’ ইরানে ফেলার পরিকল্পনা, কতটা ভয়ংকর এই বোমা? ◈ একদিনে যে তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পায়রা বন্দরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের পথ সুগম, আন্ধারমানিক সেতুর ডেক নির্মাণ সম্পন্ন ◈ সাগরে ভাসছে হাজার হাজার আইফোন ১৮! জেলেদের হাতে কোটি টাকার ‘ধন’ (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের নিরাপত্তা জোরদারের নির্দেশ তারেক রহমানের, থাকছে বিশেষ প্রটোকল ◈ সাফে জাতীয় দলের জার্সিতে রোনান সু‌লিভান, সরাসরি অভিষেকের অপেক্ষা ◈ নেত্রকোনায় দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা ◈ শাহ আমানত বিমানবন্দরে দফায় দফায় চুরি, অন্ধকারে পড়েছিল এক কিলোমিটার এলাকা ◈ আমদানিতে চাহিদা বাড়ায় ডলারের দাম ফের বাড়ছে, আন্তঃব্যাংকে সর্বোচ্চ ১২৩ টাকা ৫০ পয়সা ◈ অনলাইন বিজ্ঞাপনের আড়ালে ইসরায়েলের বিশ্বজুড়ে নজরদারি, বাদ যায়নি পেন্টাগন-ন্যাটো-জাতিসংঘও

প্রকাশিত : ১২ মে, ২০২১, ০৩:০৫ দুপুর
আপডেট : ১২ মে, ২০২১, ০৩:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামের লোহাগাড়ায় ইয়াবাসহ গ্রেফতার ৩

আবদুল করিম: [২] অভিযান চালিয়ে ১২ হাজার ইয়াবাসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে লোহাগাড়া থানা পুলিশ। এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত এক টি মাইক্রোবাস এবং একটি প্রাইেভটকার জব্দ করে পুলিশ।

[৩] বুধবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে চট্টগ্রাম আদালতে পাঠানো হয়েছে।

[৪] মঙ্গলবার দিনগত রাতে চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃত তিনজন হলেন সাতকানিয়া উপজেলার টিলাপাড়া এলাকার মোহাম্মদ দানু মিয়ার ছেলে মোঃ জাহাঙ্গীর আলম, টাঙ্গাইল মধুপুর মৃত মফিজ উদ্দিনের ছেলে সুমন এবং বরিশালের চর মোমেনিয়া এলাকার মৃত আবদুর কাদের ভুঁইয়ার ছেলে কবির হোসেন।

[৪] লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাকের হোসেন মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া অংশে চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে চট্টগ্রাম অভিমুখে গাড়িতে তল্লাশি চালিয়ে ১২হাজার ইয়াবাসহ এক টি মাইক্রোবাস এবং এক টি প্রাইেভটকার’সহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। সম্পাদনা: জেরিন

 

  • সর্বশেষ