শিরোনাম
◈ মেট্রোরেলের পরিপূরক হিসেবে ঢাকায় আসছে মনোরেল, শুরু হচ্ছে সমীক্ষা ◈ না খে‌লেই এশিয়ান গেমস পুরুষ ক্রিকে‌টের সেমিফাইনালে বাংলাদেশ, লড়াই হ‌বে পা‌কিস্তানের বিরু‌দ্ধে ◈ এবার রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানের অনুমতি না দেওয়ার যে কারণ জানাল পাকিস্তান ◈ চ্যালেঞ্জ কাটিয়ে অনুকূল পরিবেশ তৈরি হলেই তারেক রহমানের ভারত সফর ◈ দেশে বাজারে ইলিশের দাম বাড়ায় ভারতে রপ্তানি বন্ধের দাবি, সরকারকে আইনি নোটিশ ◈ মালয়েশিয়া থেকে ১,৫০০ মিয়ানমারের নাগরিককে দেশে ফেরত পাঠানো শুরু ◈ তারেক রহমানের ভারত সফর নিয়ে তাড়াহুড়ো নেই, সবকিছু ইতিবাচক: ভারতীয় হাইকমিশনার ◈ ১.৪৮ কোটি রুপির সমঝোতায় এমপিএস মামলা থেকে অব্যাহতি গৌতম আদানি গ্রুপ ◈ বাংলাদেশসহ ২০ দেশ থেকে বিশেষায়িত ওষুধ আমদানিতে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র ◈ জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়েই ভারত-যুক্তরাষ্ট্র-রাশিয়ার সঙ্গে আলোচনা: তথ্য উপদেষ্টা

প্রকাশিত : ১২ মে, ২০২১, ১০:৫৩ দুপুর
আপডেট : ১২ মে, ২০২১, ১১:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্যালেষ্টাইনের দীর্ঘদিনের বিরোধের ধারাবাহিকতাই এই হত্যাকাণ্ড

শওগাত আলী সাগর: ১. গাজা উপত্যাকায় ইসরাইলীদের হাতে ৪৫ জন প্যালেষ্টাইনি নিহত হয়েছেন।নিহতদের মধ্যে নারী, শিশুও রয়েছে। ইসরাইল আর প্যালেষ্টাইনের দীর্ঘদিনের বিরোধের ধারাবাহিকতাই এই হত্যাকান্ড। মঙ্গলবারের এই ঘটনায় দুই পক্ষেই হতাহত হয়েছে, তবে সবচেয়ে বেশি প্রাণ হারিয়েছে প্যালেষ্টাইনি। প্যালেষ্টাইনিদের উপর এই ন্যাক্কারজনক হামলার প্রতিবাদ হচ্ছে দেশে দেশে আমরাও সেই প্রতিবাদে শামিল আছি। ৪৫ জন প্যালেষ্টাইনির নির্মম মৃত্যু সারা বিশ্বেই মানুষের বিবেককে স্পর্শ করেছে।

২.আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি স্কুলের বাইরে বোমা হামলায় এ পর্যন্ত ৬৮ জনের মৃত্যু ঘটেছে। ’৬৮ জনের মৃত্যু ঘটেছে’- মানে ৬৮ জনের লাশ পাওয়া গেছে। অনেক অভিভাবক তাদের সন্তানদের খুঁজে পাননি, হাসপাতালে হাসপাতালে খুঁজে ফিরছেন। তারা মারা গেছেন কীনা নিশ্চিত হওয়া যায়নি।

একটি বোমা হামলায় এতোগুলো মানুষ, যাদের অধিকাংশই স্কুল ছাত্রী মুহুর্তেই প্রাণ হারিয়ে ফেললো। অথচ তারা কোনো রাজনীতিতে ছিলো না, তারা কোনো পক্ষের ছিলো না। তারা স্কুলে জ্ঞানার্জনের জন্য গিয়েছিলো। এই ৬৮টি মৃত্যু কি আমাদের খুব বেশি আলোড়িত করেছে? আমরা কি খুব বেশি বেদনায় মুহ্যমান হয়েছি তাদের জন্য!আমরা কি এই মৃত্যুর বিরুদ্ধে আমাদের বিবেককে জাগ্রত করার জন্য ফরিয়াদ করছি?

৩. যে কোনো হত্যাকান্ডই অপরাধ, যে খুনের বিরুদ্ধে উচ্চকিত হওয়া, বিচার চাওয়া, প্রতিবাদ করাই হচ্ছে মানবিকতা। বিবেকবোধ বা মানবিকতায় ‘চুজ অ্যান্ড পিক’ ব্যবস্থা নেই। আফগানিস্তানের স্কুল ছাত্রীদের, গাজায় প্যালেস্টাইনিদের হত্যাকান্ডের প্রতিবাদ জানাই, ধিক্কার জানাই। ফেসবুক থেকে

  • সর্বশেষ