শিরোনাম
◈ তেল-গ্যাসে মধ্যপ্রাচ্যের ওপর বাংলাদেশের নির্ভরতা কতটা ◈ যুদ্ধবিরতিতে রাজি ইরান, সামনে তিন শর্ত ◈ উত্তর ইসরায়েলে তীব্র হামলা: ইরান-হিজবুল্লাহর ১০০ রকেট নিক্ষেপের দাবি ◈ রাশিয়া থেকে জ্বালানি তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি চেয়েছে বাংলাদেশ ◈ স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেপ্তারের ঘটনায় র‌্যাবের ওপর হামলা ◈ নতুন সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবেন কে? নানা আলোচনা ◈ স্বাভাবিক হয়নি ভোজ্যতেলের বাজার ◈ সিঙ্গাপুর থেকে জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরে ‘লিয়ান হুয়ান হু’ ◈ সহ আ‌য়োজক যুক্তরা‌স্ট্রে ইরান বিশ্বকাপ খেলবে না, জানালেন ক্রীড়ামন্ত্রী ◈ বিদ্যুৎ–জ্বালানি সংকট মোকাবিলায় ব্যাংকের জন্য কঠোর নির্দেশনা জারি

প্রকাশিত : ১২ মে, ২০২১, ০৯:০২ সকাল
আপডেট : ১২ মে, ২০২১, ০৯:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফেনীতে পুলিশ কর্মকর্তাদের রদবদল, তিন থানায় নতুন ওসি

ডেস্ক রিপোটর্: ফেনী জেলা পুলিশের ৮ কর্মকর্তার রদবদল করেছে জেলা পুলিশ প্রশাসন। সোমবার (১০ মে) পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবী বিপিএম পিপিএম এক আদেশে তিন থানায় নতুন ওসিসহ ৮ কর্মকর্তার রদবদল করে আদেশ জারি করেন।

পুলিশ সুপারের স্বাক্ষরিত এক আদেশে জানা যায়, জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ এএনএম নুরুজ্জামানকে ফুলগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি), জেলা পুলিশ সুপার কার্যালয়ের অপরাধ শাখার পরিদর্শক মো. শহীদুল ইসলামকে ছাগলনাইয়া থানায় অফিসার ইনচার্জ (ওসি), জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো.খালেদ হোসেনকে পরশুরাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ও জেলা পুলিশের কন্ট্রোল রুমের ইনচার্জ (পরিদর্শক) মো. সাইফুল ইসলাম ভূঁইয়াকে জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ পদে দায়িত্ব দেয়া হয়েছে।

একই আদেশে ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেজবাহ্ উদ্দিন আহম্মদকে পুলিশ অফিসের ইন্সপেক্টর ক্রাইম-১ পদে, ফুলগাজী থানার বর্তমান অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কুতুব উদ্দীনকে পুলিশ অফিসের ইন্সপেক্টর ক্রাইম-২ পদে, পরশুরাম থানার বর্তমান অফিসার ইনচার্জ (ওসি) মো. শওকত হোসেনকে জেলা বিশেষ শাখার (ডিএসবি) পরিদর্শক পদে ও পুলিশ অফিসের ইন্সপেক্টর ক্রাইম কাজি মো. রফিক আহমেদকে পুলিশ কন্ট্রোল রুমের ইনচার্জ পদে পদায়ন করা হয়েছে।

ফেনীর পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবী জানান, বাংলাদেশ পুলিশের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে আন্ত:জেলায় বিভিন্ন থানার ওসি ও পরিদর্শক পদমর্যাদার কর্মকর্তাদের রদবদল করা হয়। সময়টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়