শিরোনাম
◈ ঢাকাসহ আশপাশে দুপুরের মধ্যে বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর ◈ হরমুজ প্রণালির পর ওমান উপসাগরে নিয়ন্ত্রণের দাবি ইরানের নৌবাহিনীর ◈ আরেকটি পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে বদলাবে যোগাযোগ ব্যবস্থা ◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল

প্রকাশিত : ১১ মে, ২০২১, ১১:১৯ রাত
আপডেট : ১১ মে, ২০২১, ১১:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বজ্রপাতের আগুনে পুড়ে গেলো গৃহবধু শেফালী

মাহফুজুর রহমান: গৃহবধু শেফালী বেগম (৩০) মাঠে ছাগল আনতে গিয়েছিলেন। হঠাৎ বজ্রপাত। সঙ্গে সঙ্গে পুড়ে অঙ্গার হলো দুই সন্তানের জননী। বজ্রপাতের ফলে মাঠে থাকা বিচুলিতে আগুন ধরে যায়। আর শেফালীর পুরো শরীর পুড়ে ঝলসে যায় বজ্রপাতে।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকালে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কুশনা গ্রামে। শেফালী ওই গ্রামের নজির আহম্মেদের স্ত্রী। কুশনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান জানান, বিকালে বাড়ির পাশের মাঠে ছাগল আনতে যাযন শেফালী। এমন সময় বজ্রবৃষ্টি শুরু হয়। মাঠে থাকা অবস্থায় বজ্রপাতে শেফালীর গোটা শরীর ঝলসে যায়। শেফালীর এহেন মৃত্যুর ঘটনায় গোটা পরিবারে শোকের ছায়া নেমে এসেছে

  • সর্বশেষ
  • জনপ্রিয়