শিরোনাম
◈ হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ পরিবারের ৯ জনের মধ্যে একজনের মৃত্যু ◈ রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয়

প্রকাশিত : ১১ মে, ২০২১, ০৭:৩৮ বিকাল
আপডেট : ১১ মে, ২০২১, ০৭:৩৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোথায় মুসলিম উম্মাহর অভিভাবক, পবিত্র মসজিদের খাদেম, কোথায় ওআইসি?? (ভিডিও)

রাশিদুল ইসলাম : [২] গত কয়েকদিন ধরে পবিত্র জেরুজালেম আল-কুদস শহরের শেখ জাররাহ শরণার্থী শিবির থেকে ফিলিস্তিনি নাগরকিদের ইসরায়েল উচ্ছেদ করার যে প্রচেষ্টা চালাচ্ছে তার কোনো নিন্দা জাটিয়ে টু শব্দটি পর্যন্ত করতে সাহস পাচ্ছেন না বিশ্ব মুসলিম উম্মাহ ও পবিত্র দুই মসজিদের খাদেম সৌদি বাদশাহ সালমান। কোথায় যুবরাজ বিন সালমান? কোথায় ওআইসি??

[৩] আল-আকসা মসজিদ থেকে মুসলিমদের গুলি করে ইসরায়েলিরা সেনারা বের করে দিয়েছে। তারপরও উম্মাহর এসব খাদেমরা নিশ্চুপ থাকছে মরুভূমিতে বালুঝড়েরর সময়ে উটের মুখ গুজে থাকার মত করে। ওআইসির মহাসচিব কি নিদেন এক বিবৃতি দেওয়ার মত কাগজ খুঁজে পাচ্ছেন না।

[৪] এদের অর্থ ও অস্ত্র আছে কিন্তু তা গাজার ফিলিস্তিনিদের রক্ষার জন্যে নয়, ইয়েমেনে মুসলমানদের হত্যাকাণ্ডে ব্যবহারের জন্যে।

[৫] এরা ইসরায়েলের সঙ্গে বিনিয়োগ ও প্রযুক্তি সহায়তা বৃদ্ধি করে আষ্টেপৃষ্ঠে বাধা পড়ে চুপ করে আছে। এদের মেধা বুদ্ধি লোপ না পেলে তারা আল-আকসা মসজিদে ইসরায়েলি হামলার কোনো নিন্দা করছে না কেনো? এভাবে চলতে থাকলে তো ফিলিস্তিনিদের ওপর হামলা তাদের দোরগোড়ায় যেয়ে পৌঁছাবে, তবে কি তখন তারা মুখ খুলবে?

[৬] ইসলামের ভণ্ড ধারক সাদ্দাম হোসেন এক সময় অনেক হম্বিতম্বি করলেও ইরাক আক্রমণের পর কিছুই করতে পারেননি।

https://twitter.com/i/status/1391747351815987202

  • সর্বশেষ
  • জনপ্রিয়