শিরোনাম
◈ অপরিশোধিত জ্বালানি তেল সংকট: চীনের তেলে রহস্যজনক অনাগ্রহ, ভারতকে অনুরোধ জানিয়ে চিঠি ◈ ওসমান হাদি হত্যা মামলার ২ আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত ◈ শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়েছে বাংলাদেশ ◈ দর্শক‌দের মুসলিমবিদ্বেষী স্লোগান, ফিফার শাস্তিমূলক তদন্তের মুখে স্পেন ◈ রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নসহ আলোচনায় ৩ চুক্তি ◈ হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ১০ শিশুর মৃত্যু ◈ দিল্লি না ঢাকা'-র রেশ কাটিয়ে দিল্লি ও ঢাকা কি কাছাকাছি আসতে পারবে? ◈ ক্রিকেট বো‌র্ডে ক্রিকেট নেই, আ‌ছে সার্কাস: আফতাব আহ‌মেদ ◈ বি‌সি‌বি‌তে তামিম ইকবা‌লের নেতৃত্ব নিয়ে আশাবাদী ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ ঢামেক চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, জরুরি সেবা বন্ধ

প্রকাশিত : ১১ মে, ২০২১, ০৫:৩৪ বিকাল
আপডেট : ১১ মে, ২০২১, ০৫:৩৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তীব্র তাপদাহ শেষে ফরিদপুরে নেমেছে স্বস্তির বৃষ্টি

হারুন-অর-রশীদ : [২] মঙ্গলবার (১১ মে) বিকালে থেকে অঝোর ধারায় এ বৃষ্টির দেখা মেলে।

[৩] সারা দেশের ন্যায় ফরিদপুরে গতকয়েক দিনের অতিরিক্ত তাপদাহে গ্রাম-গঞ্জ, হাট-বাজার, রাস্তাঘাট, বাসা-বাড়িতে গরমে অস্থির হয়ে পড়েন মানুষ। কোনোভাবেই যেন স্বস্তি ছিল না মানুষের মনে। তার উপরে চলছে রমজান মাস। কষ্ট করে রোজা রাখছিলেন বিভিন্ন বয়সের মানুষ। আর এই গরম থেকে বাঁচতে আল্লাহর কাছে নামাজ শেষে মোনাজাত করে কেঁদেছে একটু বৃষ্টির জন্য। অবশেষে সেই বৃষ্টি এসে জুড়িয়ে দিলো জেলার মানুষের প্রাণ।

[৪] সকাল থেকে হালকা মেঘ জমতে শুরু করে আকাশে। পড়ে বিকালে তা অনেকটা অন্ধকারে রুপ নেয়। তবে সকালে বৃষ্টি নামবে নামবে করেও নামছিলো না। অপেক্ষার প্রহর শেষে বেলা ৪ ট থেকে অঝোর ধারায় বৃষ্টি নামছে। ছোট বড় বিভিন্ন বয়েসের মানুষ উপভোগ করেছেন বৃষ্টি।

[৫] জেলার হালিম মাতুব্বর, মাসুদ ফকির, করিম, রোকনসহ একাধিক ব্যাক্তি বলেন, ‘অনেক কষ্ট হয়েছে গত কয়েকদিন। আজ আল্লাহর দরবারে শোকরিয়া জানাই বৃষ্টি দেওয়ার জন্য। এখন কিছুটা হলেও স্বস্তি অনুভব করছি। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়