শিরোনাম
◈ কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে নিহত অন্তত ১২, রেল যোগাযোগ বন্ধ ◈ মহাকাশেও ধাক্কা, নতুন সংকটে যুক্তরাষ্ট্র ◈ রাস্তায় পুলিশ সার্জেন্টের সঙ্গে কোলাকুলি, প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী ◈ ঈদের পর বড় তিন চ্যালেঞ্জের সামনে নতুন সরকার ◈ ঐক্যবদ্ধভাবে প্রিয় দেশকে এগিয়ে নিতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী ◈ নতুন করে ইসরায়েলে মিসাইল ছুড়েছে ইরান ◈ যুদ্ধ, ভিসা জটিলতা ও ফ্লাইট বাতিল—তিন দিকের চাপে শ্রমবাজার ◈ বিশ্ব পানি দিবস আজ: নিরাপদ পানি পাচ্ছে না দেশের প্রায় ১০ কোটি মানুষ ◈ বিশাল সিঙ্কহোলের দাপটে আতঙ্কে তুরস্কের কৃষকরা, বিপর্যস্ত কৃষিজমি, ঘরবাড়ি তলিয়ে যাওয়ার ভয় ◈ প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাযায় স্বেচ্ছাসেবক লীগ নেতা

প্রকাশিত : ১১ মে, ২০২১, ০৫:২১ বিকাল
আপডেট : ১১ মে, ২০২১, ০৫:২১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অভিনেতা চঞ্চল ও ভাবনাকে কটূক্তিকারীরা শনাক্ত

মাসুদ আলম: [২] রোববার মা দিবসে ফেসবুকে মায়ের সঙ্গে একটি ছবি প্রকাশ করে নেতিবাচক ট্রলের শিকার হয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। ছবিটির নিচে অনেকেই উগ্র ধর্মীয় মন্তব্যে আঘাত করেন। মা দিবসে নিজের ফেসবুকে মা ও ছোট বোন অনন্যার সঙ্গে ছবি পোস্ট করে অভিনেত্রী আশনা হাবিব ভাবনাও একই ধরনের মন্তব্যের শিকার হন।

[৩] ডিএমপির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের এডিসি মো. নাজমুল ইসলাম বলেন, কিছু সংখ্যক আইডি থেকে চঞ্চল চৌধুরী ও ভাবনার পোস্টে বক্তব্য দিয়ে মানুষের মধ্যে যে ধর্মীয় সম্প্রীতি, পারস্পারিক সৌহার্দ্য ও পরিমিত শালীনতা রয়েছে তা নষ্ট করার চেষ্টা করছে। নেতিবাচক কমেন্ট ও ট্রল করে তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মতো কাজকে পুলিশ হেট ক্রাইম (ঘৃণিত অপরাধ) মনে করছে। এ বিষয়ে ভুক্তভোগীদের সঙ্গে কথা হয়েছে। কটূক্তিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

[৪] এদিকে চঞ্চলের সঙ্গে তার মায়ের সেই ছবি শেয়ার করে অনেকেই প্রতিবাদ জানিয়েছেন। এছাড়া ইতোমধ্যে ভাবনার পাশে দাঁড়িয়েছে শিল্পী সমাজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়